News Flash

  • Home
  • দিনের খবর
  • দেশে ফিরল বায়ুসেনার তিনটি বিমান, ইউক্রেন থেকে স্বদেশে ফিরলেন ৬২৯ ভারতীয়
Image

দেশে ফিরল বায়ুসেনার তিনটি বিমান, ইউক্রেন থেকে স্বদেশে ফিরলেন ৬২৯ ভারতীয়

নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.): ‘অপারেশন গঙ্গা’ অভিযানের অধীনে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার প্রক্রিয়া জারি রয়েছে। ভারতীয় বায়ুসেনার তিনটি বিমানে মাতৃভূমিতে ফিরলেন আরও ৬২৯ জন, প্রায় সকলেই পড়ুয়া। ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে শনিবার সকালে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় হিন্দন বায়ুসেনা ঘাঁটিতে ফিরে এসেছে বায়ুসেনার তিনটি সি-১৯ বিমান। পোল্যান্ড, রোমানিয়া ও স্লোভাকিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে ৬২৯ জন ভারতীয় নাগরিককে। প্রস্থানের সময় ১৬.৫ টন ত্রাণ সামগ্রী নিয়ে গিয়েছিল বিমানগুলি।

এদিনই দেশে ফিরেছেন আরও ৩৯৯ জন ভারতীয় নাগরিক, ইন্ডিগোর একটি বিশেষ বিমানে রোমানিয়ার সুসেভা থেকে দিল্লি ফিরেছেন ২২৯ জন ভারতীয় নাগরিক এবং এয়ার এশিয়া ইন্ডিয়ার বিমানে দিল্লিতে ফেরেন ১৭০ জন ভারতীয় নাগরিক। দিল্লি বিমানবন্দরে বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ বলেছেন, ইউক্রেন থেকে এখনও পর্যন্ত ১১ হাজার ভারতীয় নাগরিককে ফিরিয়ে আনা হয়েছে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top