News Flash

  • Home
  • প্রধান খবর
  • জন্মদিনেও চারাগাছ রোপণ শিবরাজের, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
Image

জন্মদিনেও চারাগাছ রোপণ শিবরাজের, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

ভোপাল ও নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.): প্রতিদিনের মতো জন্মদিনেও চারাগাছ রোপণ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। একইসঙ্গে স্বচ্ছতা অভিযানেও অংশ নিয়েছেন শিবরাজ। শনিবার ৬৩ বছর বয়স হয়েছে শিবরাজ সিং চৌহানের। প্রতিদিনের মতো জন্মদিনের সকালও একই রকম কাটল শিবরাজের। এদিন সকালে স্মার্ট পার্কে চারাগাছ রোপণের পর স্বচ্ছতা অভিযানে অংশ নেন তিনি। চারাগাছ রোপণের সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ও ছেলে। শিবরাজ জানিয়েছেন, “আমি প্রতিদিনই চারাগাছ রোপণ করি। ২০৭০ সালের মধ্যে নেট-শূন্য নির্গমনের লক্ষ্যমাত্রা অর্জন করার প্রতিশ্রুতি দিয়েছে ভারত, আমাদের সকলেরই জন্মদিনে চারাগাছ রোপণ করা উচিত।”

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে টুইট করে শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, “মধ্যপ্রদেশের প্রগতিশীল মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর উন্নয়নমুখী নেতৃত্ব, প্রশাসনিক দক্ষতা এবং নম্রতা অগণিত মানুষের কাছে তাঁকে প্রিয় করে তুলেছে। তাঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবনের জন্য কামনা করছি।”

Releated Posts

‘ছাত্র কি গুঞ্জন’ নিছক জনসংযোগের কৌশল, রাহুলের সঙ্গে যুবসমাজের কোনও সংযোগ নেই: বিজেপি

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্র কি গুঞ্জন’ কর্মসূচি নিয়ে…

ByByNews Desk Aug 25, 2026

সীমান্ত ইস্যুতে ভারত-চীন গভীর আলোচনা চালিয়ে যাবে, জানাল বেজিং

বেজিং, ২৪ আগস্ট (আইএএনএস): ভারত ও চীন সীমান্ত সমস্যা নিয়ে ‘গভীর আলোচনা’ অব্যাহত রাখবে বলে জানাল বেজিং। দুই…

ByBySandeep Biswas Aug 24, 2026

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিক্ষোভ, বিজেপি সরকারের বিরুদ্ধে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৪ আগস্ট (আইএএনএস): অন্নপূর্ণা ভান্ডার আর্থিক সহায়তা প্রকল্পের মাসিক ভাতা পেতে দেরি হওয়ার অভিযোগে রাজ্যজুড়ে মহিলাদের বিক্ষোভের…

ByBySandeep Biswas Aug 24, 2026

৫ সেপ্টেম্বর দিল্লিতে শান্তিপূর্ণ মিছিলের ডাক সিজেপি-র, কেন্দ্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): কেন্দ্র সরকার গত ২৫ জুলাই তরুণদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি, এই অভিযোগ তুলে…

ByBySandeep Biswas Aug 24, 2026
Scroll to Top