News Flash

  • Home
  • বিদেশ
  • কিয়েভের আকাশপথে হামলার শঙ্কা, নিকটতম আশ্রয়ে যাওয়ার নির্দেশ
Image

কিয়েভের আকাশপথে হামলার শঙ্কা, নিকটতম আশ্রয়ে যাওয়ার নির্দেশ

কিয়েভ, ৫ মার্চ (হি.স.): ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার আগ্রাসন ক্রমেই বাড়ছে। এবার ইউক্রেনের রাজধানী কিয়েভে আকাশপথে হামলার শঙ্কা রয়েছে, তাই কিয়েভের বাসিন্দাদের নিকটতম আশ্রয়স্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার ইউক্রেন প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের এমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে, ফের একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে ইউক্রেনের খারকিভে। সেখানেও নাগরিকদের আশ্রয়স্থলে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের ৭ দিন হয়ে গিয়েছে, ইতিমধ্যেই এক সপ্তাহে ৫০০টি মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়া প্রতিদিন প্রায় দুই ডজন হারে বিভিন্ন ধরণের ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। রুশ হামলায় ইতিমধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিয়েভ-সহ ইউক্রেনের বিভিন্ন শহর। যুদ্ধে রক্তও ঝরেছে। কিন্তু, রাশিয়ার আগ্রাসন থামছেই না।

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top