News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • নির্বিঘ্নে ষষ্ঠ দফার ভোটপর্ব উত্তর প্রদেশে, এগারোটা অবধি ভোটের হার ২১.৭৯ শতাংশ
Image

নির্বিঘ্নে ষষ্ঠ দফার ভোটপর্ব উত্তর প্রদেশে, এগারোটা অবধি ভোটের হার ২১.৭৯ শতাংশ

লখনউ, ৩ মার্চ (হি.স.): নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবেই উত্তর প্রদেশে চলছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ পর্ব। ষষ্ঠ দফায় বৃহস্পতিবার সকাল সাতটা থেকে উত্তর প্রদেশের ৫৭টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে, ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা অবধি। নির্বাচন কমিশন জানিয়েছে, বেলা এগারোটা অবধি ভোটের হার ২১.৭৯ শতাংশ। উত্তর প্রদেশের ১০টি জেলায় এদিন ভোটগ্রহণ হচ্ছে।

জেলাগুলি হল-আম্বেদকর নগর, বলরামপুর, সিদ্ধার্থনগর, বাস্তি, সন্ত কবির নগর, মহারাজগঞ্জ, গোরক্ষপুর, কুশীনগর, দেওরিয়া ও বালিয়া। আম্বেদকর নগরে এগারোটা অবধি ভোট পড়েছে গড়ে ২৩.১০ শতাংশ, বলরামপুরে ১৮.৯৮ শতাংশ, সিদ্ধার্থনগরে ২৩.৪২ শতাংশ, বাস্তিতে ২৩.৩৩ শতাংশ, সন্ত কবির নগরে ২০.৮৩ শতাংশ, মহারাজগঞ্জে ২১.১২ শতাংশ, গোরক্ষপুরে ২১.৮১ শতাংশ, কুশীনগরে ২৩.২৪ শতাংশ, দেওরিয়ায় ১৯.৫৮ শতাংশ ও বালিয়ায় ২১.৮৭ শতাংশ।

Releated Posts

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top