News Flash

  • Home
  • বিনোদন
  • আরিয়ানের বিরুদ্ধে প্রমাণ নেই তা এখনই বলা ঠিক নয়, তদন্ত চলছে : সিট্ প্রধান
Image

আরিয়ানের বিরুদ্ধে প্রমাণ নেই তা এখনই বলা ঠিক নয়, তদন্ত চলছে : সিট্ প্রধান

মুম্বই, ২ মার্চ (হি.স.): নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র একটি তদন্তকারী দল (সিট্) জানিয়েছে, আরিয়ান খান বৃহত্তর মাদক ষড়যন্ত্রের অংশ ছিলেন এমন কোনও প্রমাণ নেই। সিট্-এর এই দাবির প্রেক্ষিতে সিট্ প্রধান ও এনসিবি ডিডিজি (অপারেশন) সঞ্জয় সিং জানিয়েছেন, “আরিয়ানের বিরুদ্ধে কোনও প্রমাণ নেই তা এখনই বলা ঠিক নয়, তদন্ত এখনও চলছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক সিট্-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আরিয়ান যে মাদক নেওয়া বা আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন, এমন কোনও প্রমাণ নেই। দলের দাবি, তদন্ত করতে গিয়ে প্রমোদতরী অভিযানে অভিনেতা-পুত্রকে গ্রেফতারের পিছনেও অনেক ফাঁক চোখে পড়েছে তাঁদের। তদন্তকারী দলের শীর্ষ কর্মকর্তাদের বক্তব্য, আরিয়ান মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি নিজেও মাদক নিতেন না! তাই, কী কারণে তাঁর মোবাইল ফোন আটক করা হয়েছিল, কেনই বা ফোনের বার্তা দেখা হয়েছিল-তাঁরা তদন্তে নেমে বুঝতেই পারেননি।

তবে, সিট্-এর এই বক্তব্যকে মোটেও মানতে নারাজ বিশেষ তদন্তকারী দল (সিট্) ও এনসিবি ডিডিজি (অপারেশন) সঞ্জয় সিং। তিনি বুধবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আরিয়ানের বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি, তা এত আগে বলাটা ঠিক নয়। যেহেতু তদন্ত এখনও চলছে।

Releated Posts

জেন-জি আন্দোলনকারীদের নিয়ে কঙ্গনার মন্তব্যে বিরোধীদের তোপ, ‘ওঁকে কেউ গুরুত্ব দেয় না’

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউতের জেন-জি আন্দোলনকারীদের নিয়ে করা বিতর্কিত মন্তব্যকে ঘিরে মঙ্গলবার…

ByByNews Desk Jul 28, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন কে এস চিত্রা, খুশবু ও উন্নি মুকুন্দন

চেন্নাই, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ আত্মবলিদানকারী ভারতীয়…

ByByNews Desk Jul 26, 2026

নিট ইস্যুতে সরব বলিউড, ছাত্র আন্দোলন নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া তারকাদের

মুম্বই, ২৩ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁস এবং পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলা ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র…

ByByNews Desk Jul 23, 2026

যন্তর-মন্তরের ঘটনা ভাবাচ্ছে, চুপ করে থাকতে পারছি না: অভিনেত্রী অভিরামি

চেন্নাই, ২২ জুলাই (আইএএনএস): নয়াদিল্লির যন্তর-মন্তরে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের প্রতি সমর্থন জানিয়ে মুখ খুললেন দক্ষিণী অভিনেত্রী অভিরামি। তামিল ও…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top