News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Ukraine-Russia War Killed Indian student : ‘যুদ্ধে’ প্রাণ গেল ভারতীয় পড়ুয়ার, ইউক্রেন ও রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব নয়াদিল্লির
Image

Ukraine-Russia War Killed Indian student : ‘যুদ্ধে’ প্রাণ গেল ভারতীয় পড়ুয়ার, ইউক্রেন ও রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব নয়াদিল্লির

নয়াদিল্লি, ১ মার্চ (হি.স.): ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানে মৃত্যু হল এক ভারতীয় পড়ুয়ার। ইউক্রেনের খারকিভে কর্নাটকের ২১ বছরের এক পড়ুয়ার মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুর পরই রাশিয়া এবং ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি। ভারতীয়দের যাতে সুরক্ষিতভাবে দেশে ফেরানো হয়, তা আরও জোরালোভাবে জানানো হবে।


মঙ্গলবার সকালেই ইউক্রেনের তরফে দাবি করা হতে থাকে, কিয়েভের উত্তরে এবং খারকিভ ও চেরনিহিভের আশেপাশে বোমা বর্ষণের মাত্রাও বাড়িয়েছে রাশিয়া। খারকিভে গোলাবর্ষণে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। যেখানে প্রচুর ভারতীয় পড়ুয়া আছেন। দুপুরের দিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক পোস্টে দাবি করা হয়, এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। কিছুক্ষণ পর সেই খবর নিশ্চিত করে ভারতীয় বিদেশ মন্ত্রক।


দুপুর তিনটে নাগাদ একটি টুইটবার্তায় ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা নিশ্চিত করতে পারছি যে আজ সকালে খারকিভে গোলাবর্ষণে এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। মৃত পড়ুয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বিদেশ মন্ত্রক। পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’ সঙ্গে তিনি বলেছেন, ‘খারকিভ-সহ যে সব জায়গায় সংঘাত হচ্ছে, সেখানকার ভারতীয়দের দ্রুত সুরক্ষিতভাবে যেতে দেওয়ার দাবি আরও জোরালোভাবে জানানোর জন্য রাশিয়া এবং ইউক্রেনের দূতকে তলব করেছেন বিদেশসচিব। রাশিয়া এবং ইউক্রেনে আমাদের রাষ্ট্রদূতরাও একই পদক্ষেপ করেছেন।’

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top