News Flash

  • Home
  • প্রধান খবর
  • Kedarnath Open : পুন্যলগ্ন সকাল ৬.২৫ মিনিট, আগামী ৬ মে খুলছে কেদারনাথ মন্দিরের কপাট
Image

Kedarnath Open : পুন্যলগ্ন সকাল ৬.২৫ মিনিট, আগামী ৬ মে খুলছে কেদারনাথ মন্দিরের কপাট

উকিমঠ, ১ মার্চ (হি.স.): আগামী মে মাসের ৬ তারিখ পুনরায় উন্মুক্ত হতে চলেছে কেদারনাথ মন্দিরের কপাট। পুন্যলগ্ন সকাল ৬.২৫ মিনিট, ওই সময়ই খুলে দেওয়া হবে কেদারনাথ মন্দিরের কপাট। মঙ্গলবার মহা শিবরাত্রি, এদিন ওমকারেশ্বর মন্দিরে আয়োজিত ধর্মীয় আচার-অনুষ্ঠানের পরে কেদারনাথ মন্দির খোলার শুভ তারিখ এবং সময় ঘোষণা করা হয়েছে

বদ্রী-কেদার মন্দির কমিটির আধিকারিক হরিশ গৌড় জানিয়েছেন, বৃশ্চিক লগ্নে খোলা হবে কেদারনাথ মন্দিরের কপাট। উপস্থিত ছিলেন কেদারনাথ মন্দিরের প্রধান পুরোহিত রাওয়াল ভীমাশঙ্কর লিং এবং বদ্রী-কেদার মন্দির সমিতির সভাপতি অজেন্দ্র অজয়। উকিমঠের ওমকারেশ্বর মন্দিরেই শীতের সময় ভগবান শীবের পূজার্চনা করা হয়।

প্রসঙ্গত, কেদারনাথ মন্দির খোলার দু’দিনের মাথায় ৮ তারিখ পুনরায় উন্মুক্ত হতে চলেছে বদ্রীনাথ মন্দিরের কপাট। পুন্যলগ্ন সকাল ৬.১৫ মিনিট, ওই সময়ই খুলে দেওয়া হবে বদ্রীনাথ মন্দিরের কপাট। শীতের শুরুতে গত বছরের ২০ নভেম্বর বন্ধ করে দেওয়া হয়েছিল বদ্রীনাথ মন্দিরের কপাট, হিমালয়ের পাদদেশে অবস্থিত এই মন্দির পুনরায় উন্মুক্ত হবে ৮ মে সকাল ৬.১৫ মিনিটে।

Releated Posts

গুজরাত উপনির্বাচন: উমরেঠে বিজেপির বড় জয়, ৩০ হাজারের বেশি ভোটে জিতলেন হর্ষদ পারমার

আনন্দ, ৪ মে: গুজরাতের উমরেঠ বিধানসভা আসনের উপনির্বাচনে বড় জয় পেল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলের প্রার্থী হর্ষদ…

ByByNews Desk May 4, 2026

কর্নাটক উপনির্বাচন: বাগলকোটে কংগ্রেসের বড় জয়, দাভানাগেরে সাউথে হাড্ডাহাড্ডি লড়াই

বেঙ্গালুরু, ৪ মে: কর্নাটকের বাগলকোট বিধানসভা আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেল কংগ্রেস। চূড়ান্ত গণনা শেষে কংগ্রেস প্রার্থী…

ByByNews Desk May 4, 2026

‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে’: মনোজ আগরওয়াল

কলকাতা, ৪ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সোমবার জানিয়েছেন, রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন…

ByByNews Desk May 4, 2026

‘বিহারের জয়ই বাংলার জয়ের পথ তৈরি করেছে’: বিজেপি এগোতেই ফের ভাইরাল মোদির পুরনো মন্তব্য

নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাথমিক প্রবণতায় বিজেপি এগিয়ে থাকার মাঝেই ফের সামনে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top