News Flash

Image

Accident: দুর্ঘটনায় আহত চার

তেলিয়ামুড়া, ১ মার্চ : তেলিয়ামুড়া থানা এলাকায় দু’টি পৃথক পথ দুর্ঘটনায় চারজন গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ঘটনার বিবরণে জানা যায় সোমবার দুপুর বারোটা নাগাদ দুই যুবক একটি বাইকে করে ঘিলাতলী শিব মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিল। তখনই বিপরীত দিক থেকে আসা একটি বোলেরো গাড়ি এসে বাইককে সরাসরি ধাক্কা দেয়। তাতে বাইক নিয়ে ছিটকে পড়ে দুই যুবক গুরুতর ভাবে আহত হয়। আহত যুবকের নাম করণ ঘোষ এবং অভিজিৎ দেবনাথ। ঘটনা প্রত্যক্ষ করে  স্থানীয় লোকজন দমকল বাহিনীকে খবর দেয়।


খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এদিকে তেলিয়ামুড়া লেম্বুছড়া এলাকায় একটি বাইসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top