News Flash

  • Home
  • ত্রিপুরা
  • BJP : কল্যাণপুর জনজাতি মোর্চার সাংগঠনিক সভা অনুষ্ঠিত
Image

BJP : কল্যাণপুর জনজাতি মোর্চার সাংগঠনিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ ফেব্রুয়ারী৷৷ ২৯  কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি কল্যাণপুর মন্ডল জনজাতি মোর্চার উদ্যোগে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় কল্যাণপুর বৈরাগী পাড়া সুকল মাঠে রবিবার দুপুরে৷


এদিনের এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক বিকাশ দেববর্মা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্ব-শাসিত জেলা পরিষদের এমডিসি বিরোধী দলনেতা হংস ত্রিপুরা, ২৯ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের পিনাকি দাস চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বে৷ এদিনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কল্যাণপুরের বৈরাগীপাড়া সুকল মাঠে৷ বিজেপি পতাকা উত্তোলন করেন জনজাতি মোর্চার সভাপতি৷৷ পরে প্রদীপ প্রজ্জ্বলন করেন স্বশাসিত জেলা পরিষদের এম ডি সি তথা স্বশাসিত জেলা পরিষদের বিরোধী দলনেতা হংস ত্রিপুরা৷ স্বাগত ভাষণ এর মধ্য দিয়ে এ দিনের জনজাতি মোর্চার সাংগঠনিক বৈঠক শুরু হয়৷ কয়েক শতাধিক জনজাতি অংশের মানুষেরা অংশগ্রহণ করেন এই সাংগঠনিক বৈঠকে৷ এদিনের এই সাংগঠনিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ২৯কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী, তিনি তার বক্তব্যে জনজাতি এলাকা গুলির মধ্যে কি কি উন্নয়ন হয়েছে তার বিস্তারিত তুলে ধরেন৷ তারপর বক্তব্য রাখেন বিজেপি রাজ্য জনজাতি মোর্চা সাধারণ সম্পাদক বিকাশ দেববর্মা৷ তিনি তার বক্তব্যে তুলে ধরেন,বিজিবি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জনজাতি এলাকাগুলিতে রাস্তাঘাট শিক্ষাব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা উন্নয়ন হয়েছে৷তিনি আরো বলেন বিগত দিনের সরকার প্রত্যন্ত প্রথার জনজাতি এলাকা গুলির জন্য তেমন কোন উন্নয়ন করতে সক্ষম হয়নি৷ এদিনের এই সাংগঠনিক বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে স্ব-শাসিত জেলা পরিষদের এম ডি সি তথা স্ব-শাসিত জেলা পরিষদের বিরোধী দলনেতা হংস ত্রিপুরা বক্তব্য রাখেন৷ তিনি তার বক্তব্যে বলেছেন, স্ব-শাসিত জেলা পরিষদের উন্নয়ন হচ্ছে প্রধানমন্ত্রীর হাত ধরে৷ তিনি তার বক্তব্যে আরও বলেন, প্রত্যন্ত পাহাড়ি জনপদ এলাকা গুলির মধ্যে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে৷ প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে পানীয় জল৷ বিগত বামফ্রন্ট সরকারের আমলের প্রতি বছর যেখানে প্রতিটি এডিসি ভিলেজের অধীনে যেখানে ১৮ থেকে ২০ টি ঘর দিতে সক্ষম হয়েছে৷ এই যে কোন দেশের প্রধানমন্ত্রী ত্রিপুরা রাজ্যের প্রতিটি এডিসি ভিলেজ এলাকায় দুই শতাধিক উপরের ঘর প্রদান করেছে৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top