News Flash

  • Home
  • খেলা
  • Cricket tournament : তেলিয়ামুড়া নিউ স্টার ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট
Image

Cricket tournament : তেলিয়ামুড়া নিউ স্টার ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ ফেব্রুয়ারী৷৷ তেলিয়ামুড়া নিউ স্টার ক্লাবের উদ্যোগে স্বর্গীয় স্বাধীনতা সংগ্রামী রাকেশ চন্দ্র ভট্টাচার্য স্মৃতি ৭ সাইড নক আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন হয় রাজ্য বিধানসভার মুখ্য সচেতক শ্রীমতি কল্যাণী রায়ের হাত ধরে শনিবার, তেলিয়ামুড়া ভগৎ সিং মিনি স্টেডিয়ামে৷


খবরে প্রকাশ, নিউ স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত ৭ সাইড নক আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় শনিবার৷ এই ম্যাচটি অনুষ্ঠিত হয় সুনির্ণয় প্যাথলজি এবং ঝঞ্ঝঙ্খ ২ এই দুই দলের মধ্যে৷ এদিকের ম্যাচের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, তাছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যগন সহ স্থানীয় সমাজসেবীরা৷ এদিনের এই টুর্নামেন্টে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা কল্যাণী রায় বলেন আমাদের সকলকে খেলাধুলার মাধ্যমে নেশা মুক্ত ত্রিপুরা গড়তে উদ্যোগী হতে হবে,এদিনের এই খেলায় জয়ী হয় সুনির্ণয় প্যাথলজি দলের খেলোয়ার -রা৷ পরবর্তীতে বিধানসভার মুখ্য সচেতক -এর হাত ধরে জয়ী দলের হাতে তুলে দেওয়া হয় চ্যাম্পিয়ন ট্রফি এবং ১৫,০০০ টাকার চেক৷এদিনের এই খেলাকে কেন্দ্র করে উপস্থিত দর্শকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়৷

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top