News Flash

  • Home
  • প্রধান খবর
  • Prime Minister Narendra Modi : সপা ও কংগ্রেসকে খোঁচা মোদীর, বললেন এই নির্বাচন জাতীয়তাবাদী ও পরিবারবাদীদের মধ্যে
Image

Prime Minister Narendra Modi : সপা ও কংগ্রেসকে খোঁচা মোদীর, বললেন এই নির্বাচন জাতীয়তাবাদী ও পরিবারবাদীদের মধ্যে

দেওরিয়া, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): সমাজবাদী পার্টি ও কংগ্রেসের বিরুদ্ধে ফের আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার উত্তর প্রদেশের দেওরিয়ার জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন। এই নির্বাচন জাতীয়তাবাদী ও পরিবারবাদীদের মধ্যে। জনসভায় উপস্থিত মানুষজনকে অতীতের কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে মেডিকেল জরুরি অবস্থার সময় কীভাবে আপনাদের গোরক্ষপুর যেতে হত, কারণ তৎকালীন সরকার এখানে মানুষের চিকিৎসার প্রয়োজনে কোনও মনোযোগ দেয়নি। মস্তিষ্কের জ্বরের কারণে বহু শিশুর মৃত্যু হয়েছিল।

প্রধানমন্ত্রী বলেছেন, কিছু দিন আগে উত্তর প্রদেশে ৯টি মেডিকেল কলেজ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি আমি, তার মধ্যে রয়েছে দেওরিয়ার মহর্ষি দেবরহ বাবা অটোনোমাস স্টেট মেডিকেল কলেজ। এই মেডিকেল কলেজ আগেও হতে পারত। কিন্তু, এই পরিবারবাদীরা আপনাদের কখনও প্রাধান্য দেয়নি। প্রধানমন্ত্রী আরও বলেছেন, উত্তর প্রদেশে ১৮টি নতুন মেডিকেল কলেজ তৈরি করেছি আমরা এবং ২০টির নির্মাণ কাজ চলছে। আমরা গোরক্ষপুরে এইমস তৈরি করেছি। দরিদ্র শিশুরা যাতে নিজেদের ভাষায় মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে পারে সেই চেষ্টাও আমরা করছি।

Releated Posts

গঙ্গা এক্সপ্রেসওয়ে উত্তর প্রদেশের উন্নয়নের ‘নতুন লাইফলাইন’: প্রধানমন্ত্রী মোদী

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): উত্তর প্রদেশের উন্নয়নে গঙ্গা এক্সপ্রেসওয়ে একটি “নতুন লাইফলাইন” হয়ে উঠবে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Apr 29, 2026

‘বিমারু’ তকমা ঝেড়ে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে উত্তর প্রদেশ: অতীত সরকারকে আক্রমণ মোদীর

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): একসময় ‘বিমারু’ ও পিছিয়ে পড়া রাজ্য হিসেবে পরিচিত উত্তর প্রদেশ এখন এক ট্রিলিয়ন ডলারের…

ByByNews Desk Apr 29, 2026

মহিলা সংরক্ষণ বিল ইস্যুতে বিরোধীদের তীব্র আক্রমণ মোদীর, ‘আসল ও কুৎসিত মুখ সামনে এসেছে’

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): মহিলা সংরক্ষণ (সংশোধনী) বিল নিয়ে বিরোধীদের কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি,…

ByByNews Desk Apr 29, 2026

দ্বিতীয় দফার ভোটে গতি বৃদ্ধি, প্রথম চার ঘণ্টায় ভোট পড়ল ৩৯.৯৭ শতাংশ

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণে সকাল থেকেই গতি বৃদ্ধি পেয়েছে। বুধবার সকাল ১১টা…

ByByNews Desk Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top