News Flash

  • Home
  • প্রধান খবর
  • Prime Minister Narendra Modi : ভোকাল ফর লোকালে জোর প্রধানমন্ত্রীর, বললেন সতর্কতার সঙ্গে উৎসব উদযাপন করুন
Image

Prime Minister Narendra Modi : ভোকাল ফর লোকালে জোর প্রধানমন্ত্রীর, বললেন সতর্কতার সঙ্গে উৎসব উদযাপন করুন

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): মন কি বাত অনুষ্ঠানে ভোকাল ফর লোকালের ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী। মোদী বলেছেন, উৎসবের দিন এগিয়ে আসছে, আমি সকলকে ভোকাল ফর লোকাল মেনে চলার ও স্থানীয় বাজার থেকে কেনাকাটার আহ্বান জানাচ্ছি।

মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “কিছু দিন পরই হোলি, এগিয়ে আসছে বিভিন্ন উৎসব….আমি সকলকে ভোকাল ফর লোকাল মেনে চলার ও স্থানীয় বাজার থেকে কেনাকাটার আহ্বান জানাচ্ছি।” মোদী আরও বলেছেন, উৎসাহের সঙ্গে উৎসব উদযাপন করুন, তবে অবশ্যই সতর্ক থেকে।
মন কি বাত অনুষ্ঠানে মহিলাদের বিভিন্ন প্রচেষ্টার প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, ””বর্তমানে স্কিল ইন্ডিয়া হোক, স্বনির্ভর গোষ্ঠী হোক অথবা ছোট-বড় শিল্প, সবক্ষেত্রেই মহিলারা নেতৃত্ব দিয়েছেন। সেনাবাহিনীতেও এখন মেয়েরা নতুন ও বড় পদের দায়িত্ব পালন করছেন। প্রজাতন্ত্র দিবসে আমরা দেখেছি মেয়েরাও আধুনিক যুদ্ধবিমান উড়িয়েছে।”

Releated Posts

২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা অমিত শাহের

ভোপাল, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্বজুড়ে এআই ঝুঁকির মধ্যেও শক্তিশালী অবস্থানে ভারত: আরবিআই গভর্নর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উন্নত অর্থনীতির দেশগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পর্কিত অতিমূল্যায়িত সম্পদের দরপতন হলে ভারত উপকৃত হতে পারে। এর…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top