News Flash

  • Home
  • দিনের খবর
  • Death : তেলেঙ্গানায় ট্রেনিং এয়ারক্রাফ্ট ভেঙে মৃত্যু পাইলট-সহ দু’জনের, তদন্তের নির্দেশ সিন্ধিয়ার
Image

Death : তেলেঙ্গানায় ট্রেনিং এয়ারক্রাফ্ট ভেঙে মৃত্যু পাইলট-সহ দু’জনের, তদন্তের নির্দেশ সিন্ধিয়ার

নালগোন্ডা, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): তেলেঙ্গানার নালগোন্ডা জেলায় রুটিন প্রশিক্ষণের সময় মাটিতে ভেঙে পড়ল একটি ট্রেনিং এয়ারক্রাফ্ট। মাটিতে আছড়ে পড়ার পরই ধ্বংসস্তূপে পরিণত হয় বিমানটি, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজন পাইলট ও একজন ট্রেনি পাইলটের। হায়দরাবাদের একটি ফ্লাইং ইনস্টিটিউটের ওই বিমানটি। শনিবার নালগোন্ডা জেলার পেড্ডাভোরা মন্ডলের অন্তর্গত টুঙ্গাতূর্থী গ্রামে কৃষিজমিতে ভেঙে পড়ে বিমানটি।

সেই সময় জমিতে কাজ করছিলেন কৃষকরা। তাঁরাই বিমানটি ভেঙে পড়তে দেখেন। মাটিতে আছড়ে পড়ার পরই বিমানটিতে আগুন ধরে যায়। কৃষকরা আগুন নেভানোর চেষ্টা করেন, পাইলট ও ট্রেনি পাইলটকে বাঁচানোর চেষ্টা করেন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পুলিশ। প্রাণে বাঁচানো যায়নি পাইলট ও ট্রেনি পাইলটকে।

এই দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি টুইট করে জানিয়েছেন, “তেলেঙ্গানার নালগোন্ডায় একটি প্রশিক্ষণ বিমানের মর্মান্তিক দুর্ঘটনার কথা শুনে হতবাক। একটি তদন্ত দল ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ভাগ্যবশত, আমরা ট্রেনি পাইলটকে হারিয়েছি।”

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top