News Flash

  • Home
  • দিনের খবর
  • Yogi Adityanath : সমাজবাদী পার্টিতে শুধুমাত্র সাইফাই পরিবারই বিকশিত হয় : যোগী আদিত্যনাথ
Image

Yogi Adityanath : সমাজবাদী পার্টিতে শুধুমাত্র সাইফাই পরিবারই বিকশিত হয় : যোগী আদিত্যনাথ

আম্বেদকর নগর, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): সমাজবাদী পার্টির বিরুদ্ধে তোপ দাগলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। বললেন, তাঁরা নিজেদের সমাজতান্ত্রিক বলে দাবি করে, কিন্তু সমাজবাদী পার্টিতে শুধুমাত্র সাইফাই পরিবারই বিকশিত হয়। সাইফাই হল অখিলেশ যাদবের জন্মস্থান। শনিবার উত্তর প্রদেশের আম্বেদকর নগরের একটি জনসভায় যোগী আদিত্যনাথ বলেছেন, “ডাঃ রাম মনোহর লোহিয়া বলতেন, একজন প্রকৃত সমাজতন্ত্রীকে অবশ্যই “সম্পত্তি এবং বংশ থেকে দূরে থাকতে হবে”। কিন্তু এই ধরনের তথাকথিত সমাজতন্ত্রীদের স্লোগান হল ‘সবকা সাথ, সাইফাই পরিবার কা বিকাশ’।

যোগী আদিত্যনাথ বলেছেন, ১৯৬০ সালে ডাঃ লোহিয়া রামায়ণ মেলা শুরু করেছিলেন। কিন্তু, এখন, তাঁর বর্তমান অনুসারীরা রাম ভক্তদের গুলি করে।” যোগীর কথায়, স্পষ্টতই অযোধ্যায় “কর সেবকদের” উপর পুলিশ গুলি চালানোর কথা উল্লেখ করে যখন মুলায়ম সিং যাদব রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন৷ পূর্বতন সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে যোগী বলেছেন, “যারা গরীবের রেশন খেয়েছে তাঁদের জন্য আমাদের বুলডোজার রয়েছে। বুলডোজারের শক্তি এমন যে এটি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে নির্মাণের পাশাপাশি অসৎ ও দুর্নীতিবাজ নেতাদের সম্পত্তি ধ্বংস করতে ব্যবহৃত হয়।”

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top