News Flash

  • Home
  • দিনের খবর
  • আর এস পুরায় মিলল আইইডি ও গ্রেনেড, বিএসএফ গুলি করতেই পালায় ড্রোন
Image

আর এস পুরায় মিলল আইইডি ও গ্রেনেড, বিএসএফ গুলি করতেই পালায় ড্রোন

জম্মু, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর জম্মু ও কাশ্মীরের আর এস পুরা ও আর্নিয়া সেক্টরের কাছে উড়তে দেখা গিয়েছে একটি ড্রোন। ড্রোনের গতিবিধি নজরে আসতেই গুলি চালায় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এরপর সেই ড্রোনটি পালিয়ে যায়। বিএসএফ ১০ থেকে ২০ রাউন্ড গুলি চালায় বলে জানা গিয়েছে। পরে আর এস পুরা এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়, সেই এলাকায় মিলেছে আইইডি ও গ্রেনেড-সহ বহু বেআইনি সামগ্রী।

বৃহস্পতিবার সকালে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) জানিয়েছে, বৃহস্পতিবার আন্তর্জাতিক সীমান্ত এলাকার আর এস পুরা ও আর্নিয়া সেক্টরের কাছে উড়তে দেখা যায় একটি ড্রোন। ড্রোনের গতিবিধি নজরে আসতেই বিএসএফ ১০ থেকে ২০ রাউন্ড গুলি চালায়। এরপর ড্রোনটি ফিরে যায়। পরে ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশি অভিযান চালানোর পর পুলিশ জানিয়েছে, আইইডি, গ্রেনেড ও পিস্তল উদ্ধার হয়েছে। সম্ভবত রাতের অন্ধকারে ড্রোনের সাহায্যে সেগুলি নিয়ে আসা হয়েছিল। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, তল্লাশি চালানোর সময় রিমোট কন্ট্রোল্ড আইইডি, ডিটোনেটর, বিস্ফোরক বোতল, তার, টাইমার আইইডি, একটি পিস্তল, দু’টি ম্যাগাজিন, ৬টি গ্রেনেড ও ৭০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top