News Flash

  • Home
  • খেলা
  • Football : চ্যাম্পিয়ন্স লিগের প্রিকোয়ার্টার ফাইনালে জিতল চেলসি, আটকে গেল জুভেন্তাস
Image

Football : চ্যাম্পিয়ন্স লিগের প্রিকোয়ার্টার ফাইনালে জিতল চেলসি, আটকে গেল জুভেন্তাস

ম্যাঞ্চেস্টার, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ফ্রান্সের লিলকে ২-০ গোলে হারাল গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের চেলসি। অন্য প্রিকোয়ার্টার ফাইনালে প্রাক্তন চ্যাম্পিয়ন জুভেন্তাস আটকে গেল স্পেনের ভিলারিয়ালের কাছে।

নিজেদের মাঠ লন্ডনের স্ট্যাম্পফোর্ড ব্রিজে চেলসির হয়ে গোল করেন কাই হার্ভাৎজ এবং ক্রিশ্চিয়ান পালিসিচ। ম্যাচের আট মিনিটে হাকিল জিয়েচের কর্নারে হেড করে গোল করেন জার্মান স্ট্রাইকার হার্ভাৎজ। গত বছর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে গোল করে চেলসিকে জিতিয়েছিলেন বাইশ বছরের এই স্ট্রাইকার।


গত বারের ইউরোপা কাপ চ্যাম্পিয়ন ভিলারিয়ালের মাঠে রাতের অপর প্রিকোয়ার্টার ফাইনালে জুভেন্তাসকে মাত্র ৩২ সেকেন্ডে এগিয়ে দেন দুসান ভ্লাহোভিচ। তখনও দু দলের বেশির ভাগ প্লেয়ারই বলে পা ছোঁয়ায়নি। কিন্তু ২২ বছর ২৫ দিনের দুসান সবাইকে চমকে দিয়ে গোলটা করে ফেলেন। চ্যাম্পিয়ন্স লিগে এর চেয়ে কম বয়সে গোল করেছেন জুভেন্তাসের স্ট্রাইকার আলসেন্দ্রো দেলপিয়েরো। মাত্র কুড়ি বছর বয়সে চ্যাম্পিয়ন্স লিগে গোল করেন ইতালির বিশ্ব কাপজয়ী ফুটবলার। তবে জুভেন্তাস কিন্তু গোলটা রাখতে পারেনি। ৬৬ মিনিটে ড্যানি পারেজো গোল করে ম্যাচে সমতা ফেরান। ফিরতি ম্যাচ জুভেন্তাসের তুরিনে। সেই ম্যাচে খানিকটা সুবিধে নিয়েই মাঠে নামবে তারা।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top