News Flash

  • Home
  • প্রধান খবর
  • Prime Minister : পরিবারতান্ত্রিক দলের অধীনে সুরক্ষিত নয় উত্তর প্রদেশ : প্রধানমন্ত্রী
Image

Prime Minister : পরিবারতান্ত্রিক দলের অধীনে সুরক্ষিত নয় উত্তর প্রদেশ : প্রধানমন্ত্রী

কৌশাম্বী, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলের অধীনে মোটেও সুরক্ষিত নয় উত্তর প্রদেশ, ইতিহাস সাক্ষী রয়েছে। বুধবার উত্তর প্রদেশের কৌশাম্বী থেকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর প্রদেশের পূর্বতন সরকারকে আক্রমণ করে মোদী বলেছেন, “পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলের অধীনে মোটেও সুরক্ষিত নয় উত্তর প্রদেশ, ইতিহাস তার সাক্ষী রয়েছে। তাঁদের শাসনকালে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দুর্ভাগ্যবশত বিস্ফোরণে জড়িত সন্ত্রাসীদের শাস্তি দেওয়ার পরিবর্তে সমাজবাদী সরকার তাদের মুক্তি দেওয়ার কাজ করেছে।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, পূর্বতন সরকারের শাসনকালে অপরাধীরা ঘুরে বেড়াত, জোর করে মানুষের জমি ও সম্পত্তি ছিনিয়ে নিত। বাড়ি থেকে বেরোনোর সময় নিজেদের নিরাপদ মনে করতেন না আমাদের মায়েরা ও মেয়েরা। অন্যদিকে, আমরা দরিদ্রদের জন্য বাড়ি তৈরি করেছি। অখিলেশ যাদবকে কটাক্ষ করে মোদী বলেছেন, “সমাজবাদী পার্টির শাসনকালে খনি, অ্যাম্বুলেন্স, খাদ্যশস্য এমন অনেক কেলেঙ্কারি হয়েছে। কিন্তু, এখন প্রতিভাকে সম্মান করা হয় এবং সমস্ত জেলায় শিল্প তৈরি হচ্ছে।”

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top