News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • উত্তরপ্রদেশ নির্বাচন: দুপুর ৩ টা পর্যন্ত ভোট পড়ল ৪৯.৮৯ শতাংশ
Image

উত্তরপ্রদেশ নির্বাচন: দুপুর ৩ টা পর্যন্ত ভোট পড়ল ৪৯.৮৯ শতাংশ

লখনউ, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : বুধবার উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ের ভোটগ্রহণে দুপুর ৩ টা পর্যন্ত ভোট পড়ল ৪৯.৮৯ শতাংশ। নির্বাচন কমিশনের মতে, পিলিভিটে কেন্দ্রে সর্বোচ্চ ৫৪.৮৩ শতাংশ এবং তারপরে লখিমপুর খেরিতে ৫২.৯২ শতাংশ ভোট রেকর্ড হয়েছে। হারদোয়াইতে দুপুর ৩টা পর্যন্ত ভোট ৪৬.২৯ শতাংশ ভোট পড়েছে এবং উন্নাও কেন্দ্রে ৪৭.২৯ শতাংশ ভোট পড়েছে। এছাড়া সীতাপুরে ৫০.৩৩ শতাংশ, লখনউতে ৪৭.৬২ শতাংশ, রায়বরেলি ৫০.৮৪ শতাংশ, বান্দা ৫০.০৮ শতাংশ এবং ফতেহপুরে ৫২.৬০ শতাংশ রেকর্ড করা হয়েছে।

এদিন সকাল ৭ টায় ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা তাদের ভোট দিয়েছেন, যার মধ্যে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অজয় ​​মিশ্র টেনি।
পিলিভিটে, লখিমপুর খেরি, সীতাপুর, হারদোয়াই, উন্নাও, লখনউ, রায়বেরেলি, বান্দা এবং ফতেপুর জেলাজুড়ে ৫৯টি বিধানসভা আসনে ভোটগ্রহণ চলছে।

রাজ্যটি ভারতীয় জনতা পার্টি (বিজেপি), সমাজবাদী পার্টি (এসপি)-রাষ্ট্রীয় লোকদল (আরএলডি) জোট এবং প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে বহুজন সমাজ পার্টি (বিএসপি) এবং কংগ্রেসের সঙ্গে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা করছে।

Releated Posts

বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে তোপ তেজস্বী যাদবের

পাটনা, ১১ জুন (আইএএনএস): বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন আরজেডির জাতীয় কার্যকরী সভাপতি তেজস্বী যাদব।…

ByByNews Desk Jun 11, 2026

পাঞ্জাবে মাদক পাচার চক্র ভেঙে ৬ জন গ্রেফতার, উদ্ধার ৩০ কেজিরও বেশি হেরোইন

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি মাদক পাচার চক্রের পর্দাফাঁস করে ছয়জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।…

ByByNews Desk Jun 11, 2026

৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির

পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…

ByByNews Desk Jun 11, 2026

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top