News Flash

  • Home
  • দিনের খবর
  • কর্ণাটকে বজরং দলের কর্মীকে কুপিয়ে হত্যা, মন্ত্রী বললেন গুন্ডামি বরদাস্ত নয়
Image

কর্ণাটকে বজরং দলের কর্মীকে কুপিয়ে হত্যা, মন্ত্রী বললেন গুন্ডামি বরদাস্ত নয়

শিবমোগা, ২১ ফেব্রুয়ারি (হি.স.): কর্ণাটকের শিবমোগা জেলায় ২৩ বছর বয়সী বজরং দলের এক কর্মীকে কুপিয়ে হত্যা করল দুষ্কৃতীরা। হর্ষ নামে ওই বজরং দলের কর্মীকে রবিবার রাতে কুপিয়ে খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ। সোমবার সকালে পুলিশ জানিয়েছে, রবিবার রাতে ভারতী কলোনির রবি বর্মা লেনে কুপিয়ে খুন করা হয় ২৩ বছরের ওই যুবককে। হিজাব বিবাদের মধ্যেই বজরং দলের কর্মীর খুনের ঘটনাকে ঘিরে নতুন করে অশান্ত হতে পারে কর্ণাটক, তাই সোমবার কর্ণাটকের সমস্ত স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। কী কারণে খুন করা হয়েছে ওই যুবককে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

বজরং দলের এক কর্মীকে কুপিয়ে খুনের ঘটনায় উদ্বিগ্ন কর্ণাটকের মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা। তিনি বলেছেন, “বজরং দলের কর্মী খুনের ঘটনায় আমি খুবই বিরক্ত। আমরা ‘গুণ্ডামি’ হতে দেব না।” তিনি শিবমোগা যাচ্ছেন বলেও জানিয়েছেন। শিবমোগা জেলার ডেপুটি কমিশনার ডঃ সেলভামনি আর জানিয়েছেন, “জেলার পরিস্থিতি শান্তিপূর্ণ। আইন-শৃঙ্খলা রক্ষায় স্থানীয় পুলিশ ও রাফ মোতায়েন রয়েছে। এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।”

কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র জানিয়েছেন, “৪-৫ জনের একটি গ্রুপ বজরং দলের এক কর্মীকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের নেপথ্যে কোনও সংগঠন আছে বলে আমার জানা নেই। শিবমোগায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শহরের সীমানায় স্কুল-কলেজ দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।” তিনি আরও জানিয়েছেন, “এমন ধরনের ঘটনা হওয়া উচিত নয়, পুলিশ খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করবে।”

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top