News Flash

  • Home
  • দিনের খবর
  • Gautam Reddy: অকাল-মৃত্যু, প্রয়াত অন্ধ্রের তথ্যপ্রযুক্তি মন্ত্রী গৌতম রেড্ডি
Image

Gautam Reddy: অকাল-মৃত্যু, প্রয়াত অন্ধ্রের তথ্যপ্রযুক্তি মন্ত্রী গৌতম রেড্ডি

হায়দরাবাদ, ২১ ফেব্রুয়ারি (হি.স.): অকালেই প্রয়াত হলেন অন্ধ্রপ্রদেশের তথ্যপ্রযুক্তি ও শিল্প মন্ত্রী মেকাপতি গৌতম রেড্ডি। সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান হয়েছে গৌতমের। মাত্র ৫০ বছর বয়সে স্ত্রী, এক মেয়ে ও ছেলেকে রেখে না-ফেরার দেশে চলে গেলেন গৌতম। দুবাইয়ে ১০ দিন কাটানোর পর কিছু দিন আগে হায়দরাবাদে ফিরেছিলেন গৌতম রেড্ডি। রাজ্যে বিনিয়োগের লক্ষ্যেই দুবাইয়ে গিয়েছিলেন তিনি। সোমবার অনেক ভোরে হৃদরোগে আক্রান্ত হয়েছে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

প্রাক্তন সাংসদ মেকাপতি রাজমোহন রেড্ডির ছেলে গৌতম রেড্ডি। ২০১৪ সালে সর্বপ্রথম অন্ধ্রপ্রদেশ বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন গৌতম, ২০১৯ সালে পুনরায় নির্বাচিত হন তিনি। ওয়াই এস আর কংগ্রেস সরকারে মন্ত্রী হন। গৌতমের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি।

Releated Posts

জিআই স্বীকৃতি পেল সেওনির বিশালাকার সীতাফল, মধ্যপ্রদেশের কৃষকদের জন্য বড় সাফল্য

ভোপাল, ২৯ জুন (আইএএনএস বাংলা): মধ্যপ্রদেশের উদ্যানপালন খাতে বড় সাফল্য এনে দিল সেওনি জেলার বিখ্যাত ‘জাম্বো সীতাফল’। চেন্নাইয়ের…

ByByNews Desk Jun 29, 2026

অমরনাথ গুহামন্দিরে ‘প্রথম পূজা’, আনুষ্ঠানিকভাবে শুরু হল অমরনাথ যাত্রা ২০২৬-এর সূচনা পর্ব

শ্রীনগর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র অমরনাথ গুহামন্দিরে সোমবার ঐতিহ্যবাহী ‘প্রথম পূজা’ অনুষ্ঠিত হল। এর মধ্য দিয়েই বার্ষিক শ্রী…

ByByNews Desk Jun 29, 2026

স্নানযাত্রায় পুরীতে লাখো ভক্তের ঢল, জগন্নাথ-বলভদ্র-সুভদ্রার মহাস্নান সম্পন্ন

ভুবনেশ্বর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র স্নানপূর্ণিমা উপলক্ষে সোমবার ওড়িশার পুরীতে জগন্নাথধামে ভক্তদের ঢল নামে। ভগবান জগন্নাথ, তাঁর দাদা…

ByByNews Desk Jun 29, 2026

দলের ভিতরের ‘বিশ্বাসঘাতকদের’ চিহ্নিত করতেই তৃণমূলের হার প্রয়োজন ছিল: কুণাল ঘোষ

কলকাতা, ২৯ জুন (আইএএনএস): সদ্যসমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি দলের অন্দরে লুকিয়ে থাকা ‘বিশ্বাসঘাতকদের’ চিহ্নিত করার…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top