News Flash

  • Home
  • খেলা
  • Cricket : শাহবাজ, মনোজ, অভিমন্যুদের দাপটে জিতে শুরু বাংলার রঞ্জি অভিযান
Image

Cricket : শাহবাজ, মনোজ, অভিমন্যুদের দাপটে জিতে শুরু বাংলার রঞ্জি অভিযান

কটক, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেই জয় তুলে নিল বাংলা। প্রথম ইনিংসে বিপর্যয়ের পর চতুর্থ ইনিংসে দুরন্ত লড়াই অভিমন্যু ঈশ্বরণদের। ৩৪৯ রান তাড়া করে ম্যাচ জিতে নিল বাংলা।

কটকে প্রথম দিন বাংলার বোলারদের দাপট ছিল। ঈশান পোড়েল, মুকেশ কুমারদের সামনে দাঁড়াতেই পারেনি বরোদা। ১৮১ রানে শেষ হয়ে যায় তারা। কিন্তু ব্যাট করতে নেমে হতাশ করেন মনোজ তিওয়ারিরা। হুড়মুড় করে ভেঙে পরে বাংলার ব্যাটিং। শেষ হয়ে যায় মাত্র ৮৮ রানে। সেই দিনের শেষে বাংলার কোচ অরুণ লাল বলেছিলেন যে, দলকে ভাল ব্যাট করতে হবে। দ্বিতীয় ইনিংসে সেটাই করে দেখালেন অভিমন্যুরা।
দ্বিতীয় ইনিংসে ২৫৫ রান তুলে বাংলার সামনে ৩৪৯ রানের লক্ষ্য রাখে বরোদা। চতুর্থ ইনিংসে সেই রান তোলা যে কোনও পরিস্থিতিতেই কঠিন ছিল। কিন্তু অধিনায়ক অভিমন্যু শুরু থেকেই দায়িত্ব নিয়ে খেলতে শুরু করেন। ৭৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। তাঁর সঙ্গী হন অনুষ্টুপ মজুমদার। ৩৩ রান করেন তিনি। অর্ধশতরান করেন শাহবাজ। অভিষেক ম্যাচ খেলতে নেমে তরুণ অভিষেকও অর্ধশতরান করেন। দু’জনেই অপরাজিত থেকে বাংলাকে ম্যাচ জিতিয়ে ফেরেন। শাহবাজ অপরাজিত থাকেন ৭১ রানে আর অভিষেক অপরাজিত থাকেন ৫৩ রানে।

Releated Posts

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top