News Flash

  • Home
  • প্রধান খবর
  • Air India : ভারতীয়দের ফেরাতে ইউক্রেন-ভারতের মধ্যে বিমান চলাচলে এগিয়ে এল এয়ার ইন্ডিয়া
Image

Air India : ভারতীয়দের ফেরাতে ইউক্রেন-ভারতের মধ্যে বিমান চলাচলে এগিয়ে এল এয়ার ইন্ডিয়া

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি. স.) : বিদেশমন্ত্রকের আবেদনে সাড়া দিয়ে ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে উদ্যোগী হল টাটা গোষ্ঠী । গতকালই বিদেশমন্ত্রক যাতে ইউক্রেন থেকে ভারতীয়রা দ্রুত দেশে ফিরতে পারেন, তার জন্য ভারতের সংস্থাগুলিকে উড়ানের সংখ্যা বাড়ানোর অনুরোধ করে৷ এরপরই ইউক্রেন-ভারতের মধ্যে বিমান চলাচলে এগিয়ে এল টাটা অধিগৃহীত এয়ার ইন্ডিয়া ৷ ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভারত-ইউক্রেনের মধ্যে তিনটি উড়ান চালাবে এয়ার ইন্ডিয়া৷ শুক্রবার টুইট করে সে কথা জানাল এয়ার ইন্ডিয়া৷

টুইটে উড়ান সংস্থা জানিয়েছে, আগামী ২২, ২৪ এবং ২৬ ফেব্রুয়ারি এয়ার ইন্ডিয়ার বিমান নামবে ইউক্রেনের বোরিস্পিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে৷ সেই বিমানে চেপে দেশে ফিরতে পারবেন ভারতীয়রা৷ তবে বিমানে ওঠার টিকিট যাত্রীদেরই কাটতে হবে৷ এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তাদের ওয়েবসাইটে গিয়ে টিকিট কাটতে৷ কল সেন্টারে ফোন করে অথবা ট্র্যাভেল এজেন্টের সহায়তায় টিকিট কাটতে পারবেন৷ টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে৷

বৃহস্পতিবারই এয়ার বাবল এগ্রিমেন্টের নিষেধাজ্ঞা তুলে দেয় ভারত৷ নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ভারত-ইউক্রেনের মধ্যে উড়ান নামা এখন আরও বাড়বে৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি গতকাল জানিয়েছিলেন, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে কোনও বিশেষ বিমান এখনই পাঠানো হচ্ছে না৷ রুশ-ইউক্রেন পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তার উপর নির্ভর করবে সব কিছু৷ বরং তিনি ভারতের সংস্থাগুলিকে উড়ানের সংখ্যা বাড়ানোর অনুরোধ করেন৷ যাতে ইউক্রেন থেকে ভারতীয়রা দ্রুত দেশে ফিরতে পারেন৷

Releated Posts

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026

‘কারও সন্তান বাবাকে শুধু ছবিতেই দেখেছে, কারও মা অপেক্ষা করেই চোখের আলো হারিয়েছেন’ — কার্গিল বিজয় দিবসে আবেগঘন রাজনাথ; পাকিস্তানকে কড়া বার্তা

দ্রাস (লাদাখ), ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে লাদাখের দ্রাসে কার্গিল যুদ্ধ স্মারকে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর শহিদদের প্রতি জাতির শ্রদ্ধা, সাহস-ত্যাগকে কুর্নিশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ শীর্ষ নেতৃত্বের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top