News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested : প্রচুর দেশী মদ সহ এক ব্যক্তি পুলিশের জালে
Image

Arrested : প্রচুর দেশী মদ সহ এক ব্যক্তি পুলিশের জালে

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি : আমতলী থানা এলাকার চারিপাড়ায় প্রচুর পরিমাণ দেশী মদ সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিকে স্থানীয় লোকজনরা আমতলী থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন।


জানা গেছে, অমর শীল নামে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই এলাকায় দেশী মদ বিক্রি করে চলছিল। শুক্রবার ওই ব্যক্তি মদ নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ দ্রুত সেখানে ছুটে যায়। প্রচুর পরিমান মদসহ অমর শীল নামে ওই মদ বিক্রেতাকে পুলিশ আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে আমতলী থানার পুলিশ।


স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দেশী মদ খেয়ে ওই এলাকার পরিবেশ মারাত্মকভাবে কলুষিত করে চলেছে একাংশের  লোকজন। তাতে অতিষ্ঠ ওই এলাকার মানুষজন। মদ বিক্রেতা এবং মদ্যপদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পুলিশ জানিয়েছে বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Releated Posts

পঞ্চায়েত ধরোহর উদ্যোগে জাতীয় পর্যায়ের প্রকাশনায় ত্রিপুরার গ্রামীণ ঐতিহ্যের উজ্জ্বল উপস্থাপনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল: ভারত সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক, ত্রিপুরা সরকারের গ্রামীণ উন্নয়ন (পঞ্চায়েত) বিভাগের সহযোগিতায়, ‘গ্রামীণ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত ধর্মনগর, ক্ষতিগ্রস্ত প্রায় ১৪০টি বাড়িঘর

 ধর্মনগর, ২৮ এপ্রিল: গত কয়েকদিন ধরে চলা কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমা। প্রবল…

ByByReshmi Debnath Apr 28, 2026

উত্তর জেলায় বেআইনি কার্যকলাপ বৃদ্ধির অভিযোগ, পুলিশ সুপারের কাছে সাংবাদিকদের ডেপুটেশন

আগরতলা, ২৮ এপ্রিল: উত্তর ত্রিপুরা জেলায় বেআইনি ও অসামাজিক কার্যকলাপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে—এই অভিযোগ তুলে জেলা পুলিশ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে তছনছ বিউটি পার্লার, বিপাকে স্বাবলম্বী মহিলা, ঘটনা বামুটিয়ায়

আগরতলা, ২৮ এপ্রিল: মঙ্গলবার সকালে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম…

ByByReshmi Debnath Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top