News Flash

  • Home
  • খেলা
  • ব্রাজিলের প্রাক্তন তারকার নামে জারি আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা
Image

ব্রাজিলের প্রাক্তন তারকার নামে জারি আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা

মিলান, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : গণধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হয়ে শাস্তিও ঘোষণা হয়েছে ব্রাজিলের প্রাক্তন তারকা স্ট্রাইকার রোবিনহোর বিরুদ্ধে। এবার তাঁকে ধরতে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করল ইতালির শীর্ষ আদালত। ইতালির বিচার মন্ত্রকের এক আধিকারিক এ খবর জানিয়ে বলেছেন, রোবিনহোকে গ্রেফতার করার জন্য ইন্টারপোলের সাহায্য চাওয়া হয়েছে।

ইতালির বিচার মন্ত্রক ইন্টারপোলকে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার অনুরোধ করেছে। কারণ, ব্রাজিল তাদের নাগরিকদের হস্তান্তর করে না। অর্থাৎ, রোবিনহো ব্রাজিলের বাইরে কোথাও গেলেই গ্রেফতার হবেন। ৩৮ বছরের রোবিনহো বর্তমানে ব্রাজিলেই থাকেন। তিনি অবশ্য প্রথম থেকেই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
উল্লেখ্য, ২০১৩ সালে ইতালির ক্লাব এসি মিলানের হয়ে খেলার সময় তাঁর বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ ওঠে। রোমের একটি পানশালায় আলবেনিয়ার ২২ বছরের এক তরুণীকে জোর করে মদ খাইয়ে গণধর্ষণের অভিযোগ ওঠে রোবিনহো-সহ ছ’জনের বিরুদ্ধে। চার বছর মামলা চলার পরে দোষী সাব্যস্ত হন ব্রাজিলের প্রাক্তন ফুটবলার। ২০১৭ সালে রোবিনহোকে দোষী সাব্যস্ত করে ইতালির আদালত। ৯ বছরের সাজা দেওয়া হয়। সাজার বিরুদ্ধে বার বার আবেদন করেছেন রোবিনহো। কিন্তু প্রতিবারই তা খারিজ হয়েছে। শেষ আবেদনও খারিজ হওয়ায় আর আবেদন করার সুযোগ নেই রোবিনহোর। ফলে তাঁকে জেল খাটতেই হবে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top