News Flash

  • Home
  • বিদেশ
  • ভূমিধস ও বন্যায় ব্রাজিলের পেট্রোপোলিস শহরে মৃত ৯৪, নিখোঁজ ৩৫ জন
Image

ভূমিধস ও বন্যায় ব্রাজিলের পেট্রোপোলিস শহরে মৃত ৯৪, নিখোঁজ ৩৫ জন

রিও ডি জেনেইরো, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): প্রবল বৃষ্টিতে ভূমিধস ও বন্যায় সম্পূর্ণ তছনছ হয়ে গিয়েছে ব্রাজিলের ট্যুরিস্ট ডেস্টিনেশন রিও ডি জেনেইরোর পেট্রোপোলিস শহর। ভূমিধস ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৪-এ পৌঁছেছে, আহতের সংখ্যা প্রচুর। এখনও উদ্ধারকাজ চলছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত মঙ্গলবার রিও ডি জেনেইরোর উত্তরে, মনোরম পর্যটন শহর পেট্রোপোলিসে প্রবল ঝড় ও তিন ঘন্টার বৃষ্টিতে নদীতে পরিণত হয়েছিল রাস্তা। বৃষ্টির ফলে কাদামাটির ধস নামে, তলিয়ে যায় বহু ঘর-বাড়ি। বিভিন্ন স্থানে ধস নামে। পেট্রোপলিস শহর এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে জলের স্রোতে তলিয়ে যায় বাড়ি ও রাস্তায় দাঁড়িয়ে থাকা অসংখ্য গাড়ি। ভূমিধস ও বন্যায় এখনও পর্যন্ত ৯৪ জনের মৃত্যু হয়েছে, এই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও খোঁজ পাওয়া যায়নি কমপক্ষে ৩৫ জনের।

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top