News Flash

  • Home
  • Uncategorized
  • Covid Vaccine: ভারতে ১৭৪-কোটি টিকাকরণ সম্পন্ন, বুধে টিকা পেলেন ৩৪-লক্ষাধিক প্রাপক
Image

Covid Vaccine: ভারতে ১৭৪-কোটি টিকাকরণ সম্পন্ন, বুধে টিকা পেলেন ৩৪-লক্ষাধিক প্রাপক

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): ভারতে ১৭৪-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ। দেশব্যাপী টিকাকরণ অভিযানে বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ৩৪ লক্ষ ৭৫ হাজার ৯৫১ জন প্রাপক। ফলে ভারতে ১৭৪.২৪-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত মোট ১,৭৪,২৪,৩৬,২৮৮ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

ভারতে কোভিড-পরীক্ষাও চলছে দ্রুততার সঙ্গে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৭৫.৫৫-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৬ ফেব্রুয়ারি সারা দিনে ভারতে ১১,৭৯,৭০৫ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৭৫,৫৫,৩২,৪৬০-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১১,৭৯,৭০৫ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৭৫৭ জন।

Releated Posts

মান্দাইয়ে বিজেপির বিশাল রোড শো, মুখ্যমন্ত্রীর সভা বানচালের চেষ্টার নিন্দা প্রার্থী রাজেশ দেববর্মার

আগরতলা, ১১ এপ্রিল: টি.টি.এ.এ.ডি.সি নির্বাচন ২০২৬-এর প্রচারের শেষ দিনে মান্দাইয়ে শক্তি প্রদর্শনে নামল বিজেপি। ১৬ নম্বর মান্দাইনগর–পুলিনপুর কেন্দ্রের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top