News Flash

  • Home
  • খেলা
  • T20 Series: ইডেনে টি২০ সিরিজে বড় নজির গড়তে পারেন রোহিত-কোহলি
Image

T20 Series: ইডেনে টি২০ সিরিজে বড় নজির গড়তে পারেন রোহিত-কোহলি

কলকাতা, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : ইডেন গার্ডেন্সে আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামার আগে বড় রেকর্ডের সামনে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। বুধবার থেকে শুরু হতে চলা টি-২০ সিরিজেই সেই নজির গড়ার সুযোগ রয়েছে তাঁদের কাছে।

আন্তর্জাতিক টি-২০-তে রানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কোহলি। ৯৫ ম্যাচে ৩২২৭ রান করেছেন তিনি। তালিকায় শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার মার্টিন গাপ্টিল। ১১২ ম্যাচে ৩২৯৯ রান তাঁর। অর্থাৎ গাপ্টিলকে টপকে শীর্ষে ফিরতে কোহলীর আর ৭২ রান দরকার।
গত বছর টি-২০ বিশ্বকাপের পরে ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজেই কোহলির রেকর্ড ভেঙেছিলেন গাপ্টিল। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রোহিত। ১১৯ ম্যাচে ৩১৯৭ রান করেছেন তিনি। কোহলীর থেকে ৩০ ও গাপ্টিলের থেকে ১০২ রান পিছনে তিনি। তাঁরও সুযোগ রয়েছে আগের দু’জনকে টপকে যাওয়ার।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০-তে সর্বোচ্চ রান নিয়েও জোর টক্কর কোহলি-রোহিতের। এই মুহূর্তে ১৫ ম্যাচে সব থেকে বেশি ৫১৯ রান রয়েছে রোহিতের। কোহলী ১২ ম্যাচে ৫০১ রান করেছেন। অর্থাৎ এই সিরিজের পরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০-তে সর্বোচ্চ রানের তালিকাতেও ওলট-পালট হওয়ার সম্ভাবনা রয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top