News Flash

  • Home
  • দেশ
  • চার পুরনিগমের ভোটে সন্ত্রাস, ষড়যন্ত্রের অভিযোগ, ফের হাই কোর্টে মামলা বিজেপির
Image

চার পুরনিগমের ভোটে সন্ত্রাস, ষড়যন্ত্রের অভিযোগ, ফের হাই কোর্টে মামলা বিজেপির

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি (হি. স.) : সোমবারই চার পুরনিগমের ভোটের ফলপ্রকাশ হয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় চারটিতেই জিতেছে শাসকদল তৃণমূল। ভোটের ফলাফল নিয়ে ফের আদালতের দ্বারস্থ রাজ্য বিজেপি। ষড়যন্ত্র এবং রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মঙ্গলবার সকালে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করা হয়েছে বিজেপির তরফে। পাশাপাশি প্রধান বিচারপতির বেঞ্চে মামলার দ্রুত শুনানির আরজিও জানানো হয়।

সূত্রের খবর, সেই আবেদন গৃহীত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জরুরি ভিত্তিতে মামলার শুনানি হবে। মঙ্গলবার বিজেপির দায়ের হওয়া মামলার মূল বক্তব্য, ভোট অবাধ ও সুষ্ঠুভাবে হয়নি। বরং গণতন্ত্রের নামে প্রহসন হয়েছে। বহু ওয়ার্ডে বিজেপি প্রার্থীদের লড়াইয়েরই সুযোগ দেওয়া হয়নি। কোথাও কোথাও ৯৬ শতাংশও ভোট পড়েছে। যার জেরে প্রায় একচেটিয়াভাবেই চার পুরনিগমের ক্ষমতা দখল করেছে তৃণমূল।

সূত্রের খবর, মামলায় কমিশনের আইনজীবী বদলের দাবিও রয়েছে। তাঁদের বক্তব্য দেখেশুনে হাই কোর্ট আবেদন গ্রহণ করেছে বলে খবর। বুধবার সকাল সাড়ে ১০টায় বিজেপির দায়ের করা মামলার শুনানির সময় দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। তবে এই প্রথম নয়, পুরভোটে নিরাপত্তা, স্বচ্ছ ও অবাধ নির্বাচনের দাবিতে আগেও একাধিকবার হাই কোর্টের দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির। বস্তুত বিধাননগরের ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে তাদের দায়ের করা মামলায় চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের উপরেই ছেড়েছিল হাই কোর্ট। রাজ্য পুলিশেই ভোট হয়। বিধাননগরের তেমন বড় কোনও অশান্তিও হয়নি। কিন্তু তা সত্ত্বেও বিজেপি নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে। বুধবার মামলার শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ কী হয়, সেদিকেই এখন নজর সকলের।

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top