News Flash

  • Home
  • দিনের খবর
  • Accident: মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে একাধিক গাড়িতে ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত ৭ জন
Image

Accident: মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে একাধিক গাড়িতে ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত ৭ জন

রায়গড়, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের রায়গড় জেলায় মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়িতে ধাক্কা মারল একটি ট্রাক। ধীর গতিতে যানবাহন চলাচলের কারণে আটকে ছিল গাড়িগুলি, মঙ্গলবার সকালে একটি ট্রাক দ্রুত গতিতে এসে একাধিক গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের এবং ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনের আঘাত গুরুতর। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল ৬.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রায়গড় জেলার খোপোলিতে, মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের ওপর।

এক্সপ্রেসওয়ে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬.৩০ মিনিট নাগাদ রায়গড় জেলার খোপোলিতে, মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের এবং ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের তীব্রতায় কয়েকটি গাড়ি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। সাতসকালে এই দুর্ঘটনার জেরে দীর্ঘ সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকে মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top