News Flash

  • Home
  • দিনের খবর
  • আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সম্পর্কিত ঠিকানায় ইডি-র তল্লাশি, নজরে প্রভাবশালী নেতাও
Image

আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সম্পর্কিত ঠিকানায় ইডি-র তল্লাশি, নজরে প্রভাবশালী নেতাও

মুম্বই, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): আর্থিক তছরুপের মামলায় আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের ঠিকানায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার সকাল থেকে মুম্বই এবং সংলগ্ন এলাকায় তল্লাশি শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তল্লাশি চালানো হয় দাউদ ইব্রাহিমের বোন প্রয়াত হাসিনা পার্কারের মুম্বইয়ের বাড়িতেও। সূত্রের খবর, ইডি-র নজরে রয়েছেন মহারাষ্ট্রের এক প্রভাবশালী রাজনীতিবিদও।

১৯৯৩ বিস্ফোরণে প্রধান অভিযুক্ত দাউদ ইব্রাহিম, এখনও পলাতক। এতদিনেও তাকে দেশে ফেরানো গেল না। কিন্তু তাঁর বিরুদ্ধে দেশে চলছে একাধিক মামলার তদন্ত। তেমনই এক আর্থিক তছরুপের মামলায় তৎপর হল ইডি। মুম্বই ও বাণিজ্যনগরীর আশপাশে অন্তত ৫০টি জায়গায় তল্লাশি চালায় ইডি। দাউদের বোন প্রয়াত হাসিনা পার্কারের বাড়িতেও পৌঁছে যান ইডির আধিকারিকরা। সূত্রের খবর, এই মামলায় ইডির তদন্তকারীদের নজরে আছেন মহারাষ্ট্রের এক প্রভাবশালী রাজনীতিবিদও। উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই ১৯৯৩ বিস্ফোরণে অভিযুক্ত তথা দাউদ ঘনিষ্ঠ আবু বকরকে সংযুক্ত আরব আমিরশাহি থেকে গ্রেফতার করে নিরাপত্তা সংস্থা। ২৯ বছর ধরে তাঁর সন্ধানে ছিল নিরাপত্তা বাহিনী। তার মধ্যেই দাউদের আর্থিক তছরুপ মামলার তদন্তে তল্লাশি শুরু করল ইডি।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top