News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কেন্দ্রীয় বাজেটের তাত্পর্য্য বুঝাতে আগামীকাল ত্রিপুরায় আসছেন সর্বানন্দ সনোয়াল
Image

কেন্দ্রীয় বাজেটের তাত্পর্য্য বুঝাতে আগামীকাল ত্রিপুরায় আসছেন সর্বানন্দ সনোয়াল

আগরতলা, ১৪ ফেব্রুয়ারি (হি. স.) : কেন্দ্রীয় বাজেটের তাত্পর্য্য বুঝাতে আগামীকাল ত্রিপুরায় আসছেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ, নৌ পরিবহণ এবং আয়ুষ মন্ত্রকের মন্ত্রী সর্বানন্দ সনোয়াল। একদিনের ঝটিকা সফরে তিনি ত্রিপুরায় এসে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নাগরিক সভা এবং বিজেপি প্রদেশ পদাধিকারীদের সাথে বৈঠক সারবেন। শুধু তাই নয়, ভারতের অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ এবং আয়ুষ মন্ত্রকের রাজ্য আধিকারিকদের সাথেও বৈঠক করবেন।


আত্মনির্ভর অর্থব্যবস্থা বাজেট ২০২২ শীর্ষক কর্মসূচির অধীন ত্রিপুরা সফরে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল। তিনি আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে দুপুর একটায় নাগরিক সভায় অংশ নেবেন। ওই সভায় উপস্থিত থাকবেন বিজেপির বুদ্ধিজীবী শাখা, পেনশনার্স শাখা এবং বানিজ্য শাখা, ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশন, ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স এসোসিয়েশন এবং অন্যান্য ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিগণ। ওই সভায় তিনি কেন্দ্রীয় বাজেটের তাত্পর্য্য তুলে ধরবেন।


সভা শেষে তিনি বিজেপি প্রদেশ সভাপতির সাথে দুপুরের আহার সারবেন। এরপর সাংবাদিক সম্মেলন সম্বোধন করবেন। এদিনই দুপুর তিনটায় দলের মুখ্য কার্যালয়ে বিজেপি প্রদেশের পদাধিকারীদের সাথে তিনি সাংগঠনিক বিষয় নিয়ে মত বিনিময় করবেন। সেখান থেকে রাজ্য অতিথিশালায় ভারতের অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ এবং আয়ুষ মন্ত্রকের রাজ্য আধিকারিকদের সাথে মত বিনিময় করবেন। এদিনই বিকেল পাঁচটা নাগাদ তিনি ত্রিপুরা ছেড়ে চলে যাবেন। 

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top