News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: ‘পরিবারবাদী’ মাফিয়াদের ক্ষমতা দিতে চায়, সমাজবাদী পার্টির বিরুদ্ধে আক্রমণ করে কানপুরে বললেন প্রধানমন্ত্রী মোদী
Image

Narendra Modi: ‘পরিবারবাদী’ মাফিয়াদের ক্ষমতা দিতে চায়, সমাজবাদী পার্টির বিরুদ্ধে আক্রমণ করে কানপুরে বললেন প্রধানমন্ত্রী মোদী

কানপুর, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশ আসন্ন তৃতীয় দফা নির্বাচনের আগে সোমবার উত্তরপ্রদেশের কানপুর দেহাত অঞ্চলে একটি জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী মোদী সমাজবাদী পার্টিকে কটাক্ষ করে বলেন, রাজ্যে তাদের শাসনকালে “লুটপাটের” জন্য পরিবারের সদস্যদের মধ্যে এলাকা বণ্টন করেছিল।

সমাজবাদী পার্টির উপর ভোটের উত্তাপ বজায় রেখে প্রধানমন্ত্রী মোদী অভিযোগ করেন, ‘পরিবারবাদী’ ক্ষমতায় এলে আবার মাফিয়াদের ক্ষমতা দিতে চাইবে। এদিন প্রধানমন্ত্রীর কানপুরের সমাবেশে মোদীর লক্ষ্য ছিল সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি বলেন, আইন-শৃঙ্খলার ক্ষেত্রে দুর্বল ট্র্যাক রেকর্ডের রয়েছে তাঁর। উপায় থাকলে, তারা কানপুর এবং উত্তরপ্রদেশের এই ধরনের অন্যান্য এলাকাকে ‘মাফিয়াগঞ্জ’ -এ পরিণত করত। এখন তাদের ‘মাফিয়াগিরি’ শেষ নিঃশ্বাস গুনছে। এই ‘পরিবারবাদী’রা আবার ক্ষমতা পেলে মাফিয়াদের ক্ষমতা দিতে চায়। জনগণকে সজাগ থাকতে হবে বলে প্রধানমন্ত্রী মোদী সজাগ করেন।
উত্তরপ্রদেশের কানপুর, কানপুর দেহাত এবং জালাউন জেলার ১০ টি বিধানসভা কেন্দ্রের জন্য একটি নির্বাচনী সমাবেশে এদিন ভাষণে প্রধানমন্ত্রী মোদী কানপুরের নির্বাচনী প্রচারসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তোপ, “গোয়ার তৃণমূল প্রার্থী বলছেন, হিন্দু ভোট ভাগ করতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁরা। এটাই কি ধর্মনিরপেক্ষতা? উসকানিমূলক মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। তৃণমূল থেকে মানুষের সাবধান হওয়া দরকার।”

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top