News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Yogi Adityanath: শরীয়ত কিংবা ইসলামের নিয়ম মেনে নয়, দেশের সরকার চলে সংবিধান মেনে’, মন্তব্য যোগীর
Image

Yogi Adityanath: শরীয়ত কিংবা ইসলামের নিয়ম মেনে নয়, দেশের সরকার চলে সংবিধান মেনে’, মন্তব্য যোগীর

লখনও, ১৪ ফেব্রুয়ারি (হি. স.) : ফের হিজাব নিয়ে মন্তব্য করে খবরের শিরোনামে এলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার হিজাব প্রসঙ্গে যোগী বলেন, ‘আমাদের দেশের সরকার কখনই শরীয়ত কিংবা ইসলামের কোনও নিয়ম মেনে চলতে পারে না। এই দেশের সরকার চলে সংবিধান মেনে।’

রবিবারই হিজাব প্রসঙ্গে মিম প্রধান ওয়াইসি মন্তব্য করেন যে, ‘একদিন হিজাব পড়া কোনও মহিলাই দেশের প্রধানমন্ত্রী হবেন।’ ওয়াইসির এই মন্তব্যের সূত্র টেনে এদিন যোগী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের (মুসলিম) কন্যাদের মুক্তি দিতে তিন তালাক আইন বাতিল করেছেন। বর্তমান সমাজে মুসলিম মহিলাদের অধিকার এবং সম্মান দেওয়ার জন্য এটাই তাঁদের প্রাপ্য। সেই কন্যার সম্মান নিশ্চিত করার জন্য যে ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে সেটা ভারতের সংবিধান দ্বারা চালিত হয়ছে, শরিয়ত মেনে নয়।’ একদিকে যখন তাঁর রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন, তাঁর দল এবং তাঁর নিজের ভাগ্য নির্ধারণ করছেন উত্তরপ্রদেশের মানুষ, ঠিক তখনই সাংবাদিকদের কাছে এই বার্তা দেন যোগী আদিত্যনাথ।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top