News Flash

  • Home
  • দেশ
  • Golden Eagle : বানারহাট থেকে উদ্ধার অসুস্থ লুপ্তপ্রায় গোল্ডেন ইগল
Image

Golden Eagle : বানারহাট থেকে উদ্ধার অসুস্থ লুপ্তপ্রায় গোল্ডেন ইগল

গয়েরকাটা, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : জলপাইগুড়ির বানারহাট থেকে উদ্ধার অসুস্থ ইগল উদ্ধার। রবিবার লুপ্তপ্রায় গোল্ডেন ইগলটি উদ্ধার করা হয় বানারহাটের দুরামারীর নতুন বাজার এলাকায় রাস্তার পাশ থেকে । অসুস্থ ইগলটিকে মোরাঘাট রেঞ্জের বনকর্মীদের হাতে তুলে দেন স্থানীয়রা ।

জানা গেছে, রবিবার সকালে বানারহাটের দুরামারীর নতুন বাজার এলাকায় রাস্তার পাশেই ইগলটিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। এরপরই মোরাঘাট রেঞ্জের বনকর্মীদের খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে গিয়ে অসুস্থ ইগলটিকে উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে, পাখিটি গোল্ডেন ইগল প্রজাতির।

মোরাঘাট রেঞ্জ অফিসার রাজ কুমার পাল জানান, উদ্ধার করা ইগলটি আপাতত পর্যবেক্ষণে রয়েছে। এদিনই বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার স্কোয়াডের হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হলে সেটিকে ছেড়ে দেওয়া হবে।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top