News Flash

  • Home
  • খেলা
  • IPL : এক কোটি টাকার লিভিংস্টোনকে সাড়ে এগারো কোটিতে কিনল পঞ্জাব
Image

IPL : এক কোটি টাকার লিভিংস্টোনকে সাড়ে এগারো কোটিতে কিনল পঞ্জাব

বেঙ্গালুরু, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : এককোটি নূন্যতম মূল্য দিয়ে শুরু হয় আইপিএলে তাঁর নিলাম। ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনের জন্য প্ৰথমে আসরে নামে কলকাতা। কিন্তু পরে তাতে যুক্ত হয় সানরাইজ হায়দরাবাদ ও কিংস ইলেভেন পঞ্জাব। শেষ পর্যন্ত হায়দরাবাদ ও পঞ্জাবের মধ্যে হাড্ডাহাড্ডি চলে। তবে শেষ হাসি হাসে প্রীতি জিন্টার দল। লিভিংস্টোনের জন্য যখন দরাদরি শেষ হল তখন তাঁর মূল্য দাঁড়িয়েছে সাড়ে ১১ কোটি টাকা।

গত বছর আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন তিনি। এখনও পর্যন্ত মাত্র ৯টি ম্যাচ খেলেছেন আইপিএলে। ১১২ রান। তবে আইপিএলে সেভাবে দাগ না কাটলেও টি-২০ ফরম্যাটে ইংল্যান্ডের উল্লেখযোগ্য নাম তাঁর। তাই তাঁকে দলে নেওয়ার জন্য ঝাঁপায় একাধিক টিম।
অন্যদিকে, এদিন পঞ্জাব ওডিন স্মিথকেও ৬ কোটি টাকা দিয়ে কেনে। ওয়েস্ট ইন্ডিজের এই অল রাউন্ডারেরও নূন্যতম মূল্য ছিল এক কোটি টাকা। তাঁকে দলে নেওয়ার জন্যও ঝাঁপায় প্রীতি জিন্টার দল। শেষে ছয় কোটিতে কিনে নেয় তাঁকে। দ্বিতীয় দিনের শুরুতেই দুই অলরাউন্ডার কেনে পঞ্জাব।

তবে উল্লেখযোগ্যভাবে অবিক্রিত থেকে গেছেন কলকাতার প্রাক্তন অধিনায়ক ইয়ান মর্গ্যান, চেতেশ্বর পূজারা, অ্যারন ফিঞ্চরা।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top