News Flash

  • Home
  • দিনের খবর
  • TMC : তৃণমূলের সভানেত্রী ছাড়া সব পদের অবলুপ্তি, ক্ষমতা মমতার হাতেই
Image

TMC : তৃণমূলের সভানেত্রী ছাড়া সব পদের অবলুপ্তি, ক্ষমতা মমতার হাতেই

কলকাতা, ১২ ফেব্রুয়ারি (হি. স.) : শনিবার কালীঘাটে তৃণমূলের বৈঠকে জাতীয় কর্মসূচী নিয়ে বড় সিদ্ধান্ত নিল দল। জানান হয়েছে যে, তৃণমূলের শীর্ষস্তরে সমস্ত পদের আপাতত অবলুপ্তি হচ্ছে।

জাতীয় কর্মসমিতির সভানেত্রী ছাড়া সব পদের অবলুপ্তি করা হয়েছে। তৃণমূলের জাতীয় কর্মসমিতির সভানেত্রী থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। অর্থাৎ তৃণমূলের নেতারা দলে যে পদে ছিলেন, তাঁরা কেউ আপাতত সেই পদে থাকছেন না। তৃণমূলের শীর্ষস্তরে ফাটলের জল্পনার আবহে, দায়িত্বে কি রদবদল হতে পারে? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। বিরোধীরা অবশ্য তৃণমূলের জাতীয় কর্মসমিতি নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে। প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী বলেন, “যদি মনে হয় দলের মধ্যে কোনও থ্রেট আছে, তাহলে অবলুপ্তি ঘটিয়ে ঠিক করবেন”।

সামনেই গোয়ার বিধানসভা নির্বাচন। যেখানে এবার তৎপরতা বাড়িয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্য্যায় স্পষ্ট করে দিয়েছেন, তাঁর লক্ষ্য এখন ২০২৪’এর লোকসভা ভোট। সেই লক্ষ্যে কি তিনি সর্বভারতীয় স্তরে দায়িত্ব রদবদল করতে পারেন? সেই উত্তর মিলবে পদাধিকারীদের তালিকা সামনে আসার পরই।

Releated Posts

৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির

পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…

ByByNews Desk Jun 11, 2026

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top