News Flash

  • Home
  • দিনের খবর
  • Arrested : আই-প্যাকের ভাড়া বাড়িতে হানা পুলিশের, মাদক সহ গ্রেফতার ১ কর্মী
Image

Arrested : আই-প্যাকের ভাড়া বাড়িতে হানা পুলিশের, মাদক সহ গ্রেফতার ১ কর্মী

গোয়া, ১২ ফেব্রুয়ারি (হি. স.) : গোয়ার বিধানসভা ভোটের আগে রাজনৈতিক কৌশলকারী প্রশান্ত কিশোরের সংস্থা আই-প্যাকের ভাড়া করা অফিসে হানা দিল পুলিশ। গোয়া বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী রণকৌশলের দায়িত্বে রয়েছে প্রশান্ত কিশোরের সংস্থা। আই-প্যাকের পক্ষ থেকে ভাড়া করা একটি বাড়িতে হানা দেয় পোখরিমের পুলিশ। হানা চালিয়ে সেখান থেকে আই-প্যাকের এক কর্মীকে মাদক-পদার্থ সহ গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।

আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। গোয়া পুলিশ সূত্রে জানা গেছে, পোখরিমের পুলিশ গোপন সূত্রে জানতে পারে যে, আইপ্যাকের কিছু কর্মী স্থানীয় এলাকায় ভোটারদের টাকা পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আইপ্যাকের কর্মীদের ভাড়া নেওয়া কিছু বাড়িতে যখন হানা দেয়, তখন সেখান থেকে কিছু মাদক পদার্থ বাজেয়াপ্ত করা হয়। ভাড়ার বাড়িতে থাকা আইপ্যাকের এক কর্মী এ কথা জানান যে, তিনি ওই মাদক পদার্থ তাঁর সহকর্মী বিকাশ নাগলের। এ কথা জানার পর পুলিশ বিকাশ নাগলকে গ্রেফতার করেছে। শনিবারই তাঁকে আদালতে পেশ করা হয়।

উল্লেখ্য, গত আড়াই বছর ধরে আইপ্যাক তৃণমূলের হয়ে কাজ করছে। তৃণমূলের ভোটের রণকৌশল নির্ধারণের দায়িত্ব পালন করছে আইপ্যাক। গত বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ব্যাপক সাফল্য পায় তৃণমূল কংগ্রেস। এরপর থেকে পশ্চিমবঙ্গের বাইরের কয়েকটি রাজ্যে নিজেদের সংগঠন বিস্তারের কৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস। এরমধ্যে ত্রিপুরা ও গোয়া। ইতিমধ্যেই কয়েকবার গোয়া সফর করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মত তৃণমূলের শীর্ষ নেতারা। এবারের গোয়ার বিধানসভা ভোটে লড়াই করছে তৃণমূল কংগ্রেস। ভোটের আগে কংগ্রেস ছেড়ে বেশ কয়েকজন কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দিয়েছিলেন। তাঁদের মধ্যে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালেইরো।

Releated Posts

বঙ্গের দ্বিতীয় দফা ভোটের আগে কড়া বার্তা নির্বাচন কমিশনের, ভোটার ভীতি বা বিস্ফোরণ ঘটনায় গাফিলতি হলে রেহাই নয় পুলিশের

কলকাতা, ২৬ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের আগে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিল ভারতের নির্বাচন…

ByByNews Desk Apr 26, 2026

ভারত-নিউজিল্যান্ড বাণিজ্য চুক্তির আগে আগ্রায় শিল্পপতিদের সঙ্গে বৈঠক, ‘ওয়ার্ল্ড ক্যাপিটাল অব ফুটওয়্যার’ ব্র্যান্ড চালু করলেন পীযূষ গোয়াল

নয়াদিল্লি/আগ্রা, ২৬ এপ্রিল (আইএএনএস): ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের আগে উত্তরপ্রদেশের আগ্রায় বিভিন্ন শিল্পক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Apr 26, 2026

দলত্যাগী ৭ সাংসদের সদস্যপদ বাতিলের দাবি: সংবিধানের দশম তফসিল অনুযায়ী পদক্ষেপ চাইলেন সঞ্জয় সিং

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): আম আদমি পার্টি (এএপি)-এর রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং রবিবার জানিয়েছেন, সম্প্রতি দলত্যাগ করা সাতজন…

ByByNews Desk Apr 26, 2026

দেশজুড়ে ‘মন কি বাত’ শুনলেন বিজেপি নেতারা, বিভিন্ন রাজ্যে ব্যাপক সাড়া

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এর ১৩৩তম পর্ব রবিবার দেশজুড়ে ব্যাপক…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top