News Flash

  • Home
  • দিনের খবর
  • Aditya Thackeray: মহারাষ্ট্রের মতো সুশাসন দেশের সমস্ত রাজ্যে প্রতিলিপি হওয়া উচিত : আদিত্য ঠাকরে
Image

Aditya Thackeray: মহারাষ্ট্রের মতো সুশাসন দেশের সমস্ত রাজ্যে প্রতিলিপি হওয়া উচিত : আদিত্য ঠাকরে

পানাজি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের মতো সুশাসন দেশের সমস্ত রাজ্যে প্রয়োজন। বললেন মহারাষ্ট্রের মন্ত্রী ও উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে। শনিবার গোয়া বিধানসভা নির্বাচনের জন্য শিবসেনার ডিজিটাল ইস্তেহার প্রকাশ করেছেন আদিত্য ঠাকরে। পরে নিজের বক্তৃতায় শিবসেনা নেতা ও মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরে বলেছেন, “আগামী দিনে আমরা সমস্ত নির্বাচনেই প্রতিদ্বন্দ্বিতা করব, তা সে লোকসভা নির্বাচন হোক বিধানসভা নির্বাচন অথবা গ্রাম পঞ্চায়েত নির্বাচন। সমস্ত রাজ্যেই শিবসেনার দরকার। মহারাষ্ট্রের সুশাসন সমস্ত রাজ্যে প্রতিলিপি হওয়া উচিত, এটিই আমাদের প্রত্যাশা।”

আসন্ন গোয়া বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন গোয়ার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের ছেলে উৎপল পারিক্কর। আদিত্য ঠাকরে জানিয়েছেন, উৎপল পারিক্করকে তাঁরা সমর্থন করেছেন। সাংবাদিক সম্মেলনে আদিত্য জানিয়েছেন, “আমরা উৎপল পারিক্করকে সমর্থন করেছি। স্বচ্ছ এবং পরিচ্ছন্ন মনে তাঁকে আমরা সমর্থন করেছি। আমাদের কোনও গোপন বৈঠক হয়নি।”

Releated Posts

সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬-এর সূচনা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

ভুবনেশ্বর, ১৫ জুন: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোমবার ভুবনেশ্বরে ঐতিহাসিক ‘সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬’-এর উদ্বোধন করেন। তিনি সবুজ…

ByByNews Desk Jun 15, 2026

মাদক পাচারের টাকায় দুবাই ও তুরস্কে ১০০ কোটির সম্পত্তি গড়েছেন সেলিম ডোলা, সন্দেহ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলা জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে সন্দেহ…

ByByNews Desk Jun 15, 2026

সাংসদদের ‘হাইব্রিড’ উপস্থিতি ঘিরে জল্পনা, চাপে উদ্ধব শিবির

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’-তে অনুষ্ঠিত বৈঠকের পর ফের জোরদার হয়েছে দলভাঙনের…

ByByNews Desk Jun 15, 2026

মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস কেন্দ্রের, রাজীব চন্দ্রশেখরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

তিরুবনন্তপুরম, ১৫ জুন (আইএএনএস): মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। বিজেপির কেরল রাজ্য…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top