News Flash

Image

Arrested Woman : প্যাকেট ভর্তি গাঁজা সহ আটক এক মহিলা

তেলিয়ামুড়া, ১১ ফেব্রুয়ারি : প্যাকেট ভর্তি গাঁজাসহ এক মহিলাকে আটক করেছে পুলিশ। ঘটনা  শুক্রবার সন্ধ্যা নাগাদ মুঙ্গিয়াকামী থানাধীন ৩৫ মাইল এলাকায়।


ঘটনার বিবরণে প্রকাশ, শুক্রবার দুপুর থেকেই মুঙ্গিয়াকামী থানার পুলিশ ৩৫ মাইল এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে যানবাহন চেকিংয়ে বসেছিল। চেকিং চলাকালীন শুক্রবার সন্ধ্যা নাগাদ এক মহিলার কাছ থেকে মোট ৪টি প্যাকেটে ৬ কেজি শুকনো গাজা উদ্ধার করে মুঙ্গিয়াকামী থানার পুলিশ। জাতীয় সড়কে যানবাহন চেকিং করার সময় এক যাত্রীবাহী বাসে বসে থাকা এক মহিলা যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়াতে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে গেলে ওই মহিলা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সেখানে উপস্থিত মহিলা পুলিশের তৎপরতায় ওই মহিলা পালিয়ে যেতে ব্যর্থ হন।


মহিলার গতিবিধি সন্দেহজনক হ‌ওয়াতে কর্তব্যরত পুলিশ খবর দেয় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিককে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরন জমাতিয়া এবং তাঁর উপস্থিতিতে ওই মহিলার কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় শুকনো গাজা। জানা গেছে, আটককৃত গাজার বাজার মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা হবে।

Releated Posts

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026

কালীমন্দিরে চুরি, বাধা দিতে গিয়ে আক্রান্ত, পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শ পল্লী এলাকায় একটি বাড়ির কালীমন্দিরে চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top