News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Assam : মিজোরামের কারাগারে অসমের সহচালক নিপেন সিংহের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা কাছাড়ের ধলাই রামপ্রসাদপুর গ্রামে
Image

Assam : মিজোরামের কারাগারে অসমের সহচালক নিপেন সিংহের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা কাছাড়ের ধলাই রামপ্রসাদপুর গ্রামে

ধলাই (অসম), ১০ ফেব্রুয়ারি (হি.স.) : মিজোরামে বিচারাধীন তথা কারাগারে অসমের সহচালক নিপেন সিংহের মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে কাছাড়ের ধলাই রামপ্রসাদপুর গ্রামে। আজ বৃহস্পতিবার উত্তেজিত জনতার প্রবল দাবিতে মৃতদেহ নিয়ে ফিরে যেতে বাধ্য হয়েছে প্রশাসন।

মিজোরামের কারাগারে অসমের সহচালক নিপেন সিংহের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্ৰ করে আজ এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ধলাইয়ের রামপ্ৰসাদপুর গ্রামে৷ সহচালক নিপেন সিংহের মৃতদেহ পরিবারে সমঝে দেওয়ার জন্য নিয়ে আসার পরে উত্তেজনার সৃষ্টি হয়। গ্রামবাসীর অভিযোগ, নিপেনকে হত্যা করেছে মিজোরাম পুলিশ। রহস্যজনক ঘটনার সঠিক তদন্তের দাবি তুলেছেন ক্ষুব্ধ জনগণ। ঘটনার সঙ্গে জড়িত দোষী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা না করা পর্যন্ত মৃতদেহ পরিবারের সদস্যরা সমঝে নেবেন না বলে স্পষ্ট জানিয়েছেন৷

গ্রামবাসীদের প্ৰবল বাধা এবং প্ৰতিবাদের মুখে প্ৰশাসন হতভাগ্য নিপেনের মৃতদেহ ফিরিয়ে নিয়ে যায়৷ বৰ্তমানে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে মৃতদেহ৷

উল্লেখ্য, কিছুদিন আগে মিজোরামে রহস্যজনকভাবে অসমের এক ট্ৰাক চালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল৷ ঘটনার পর চালককে হাত্যার সন্দেহে ট্ৰাকের সহচালক নিপেন সিংহকে গ্ৰেফতার করেছিল মিজোরাম পুলিশ৷ পরবৰ্তীতে কারাগারে প্ৰেরণ করা হয়েছিল নিপেনকে৷ কিন্তু গত মঙ্গলবার ৮ ফেব্রুয়ারি কারাগারে রহস্যজনকভাবে মৃত্যু হয় নিপেন সিংহের৷

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top