News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Election: শান্তিতেই ভোটগ্রহণ উত্তর প্রদেশে, এগারোটা অবধি ভোটের হার ২০.০৩ শতাংশ
Image

Election: শান্তিতেই ভোটগ্রহণ উত্তর প্রদেশে, এগারোটা অবধি ভোটের হার ২০.০৩ শতাংশ

লখনউ, ১০ ফেব্রুয়ারি (হি.স.): শান্তিতেই ভোটগ্রহণ চলছে উত্তর প্রদেশে, বেলা এগারোটা অবধি ভোটের হার ২০.০৩ শতাংশ। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে পশ্চিমাঞ্চলীয় উত্তর প্রদেশের ১১টি জেলার ৫৮টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ছ’টা পর্যন্ত। প্রথম দফায় উত্তর প্রদেশের যে জেলাগুলিতে ভোটগ্রহণ হচ্ছে সেই জেলা গুলি হল-শামলি, হাপুর, গৌতম বুদ্ধ নগর, মুজফ্ফরনগর, মেরঠ, বাঘপত, গাজিয়াবাদ, বুলন্দশহর, আলিগড়, মথুরা ও আগ্রা। ২০১৭ সালের নির্বাচনে এই ৫৮টি আসনের মধ্যে ৫৩টি আসনে জয়লাভ করেছিল বিজেপি।

নির্বাচন কমিশন জানিয়েছে, বেলা এগারোটা অবধি শামলিতে ভোট পড়েছে ২২.৮৩ শতাংশ, হাপুরে ২২.৮০ শতাংশ, গৌতম বুদ্ধ নগরে ১৯.২৩ শতাংশ, মুজফ্ফরনগরে ২২.৬৫ শতাংশ, মেরঠে ১৮.৫৪ শতাংশ, বাঘপতে ২২.৩০ শতাংশ, গাজিয়াবাদে ১৮.২৪ শতাংশ, বুলন্দশহরে ২১.৬২ শতাংশ, আলিগড়ে ১৭.৯১ শতাংশ, মথুরায় ২০.৭৩ শতাংশ ও আগ্রায় ২০.৩০ শতাংশ। প্রথম দফায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন শ্রীকান্ত শর্মা, সুরেশ রাণা, সন্দীপ সিং, কপিল দেব আগরওয়াল, অতুল গর্গ এবং চৌধুরী লক্ষ্মী নারাইন। মোট ৬২৩ জন প্রার্থী এদিন ভাগ্যপরীক্ষা হচ্ছে, তাঁদের মধ্যে ৭৩ জন মহিলা। মোট ভোটারের সঙ্গে ২.২৮ কোটি, তাঁদের মধ্যে ১.২৪ কোটি ভোটার পুরুষ ও ১.০৪ কোটি ভোটার হলেন মহিলা।

২০১৭ সালের নির্বাচনে এই ৫৮টি আসনের মধ্যে ৫৩টি আসনে জয়লাভ করেছিল বিজেপি। সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি দু’টি করে আসনে জিতেছিল। আরএলডি জিতেছিল একটি আসনে। হাপুর হোক অথবা আলিগড় সকাল সকাল ১১টি জেলার বিভিন্ন বুথে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন সকালে মথুরার গোবর্ধন মন্দিরে পূজার্চনা করেছেন উত্তর প্রদেশের মন্ত্রী ও বিজেপি প্রার্থী শ্রীকান্ত শর্মা। মথুরা বিধানসভা আসনের প্রার্থী তিনি। শ্রীকান্ত শর্মা বলেছেন, “এই নির্বাচন সাধারণ নির্বাচন নয়, রাজ্যের মহিলাদের সুরক্ষার সঙ্গে সম্পর্কিত। বিগত ৫ বছরে সমৃদ্ধ উত্তর প্রদেশের ভীত স্থাপন করেছি আমরা।” সার্ধনার বিজেপি প্রার্থী সঙ্গীত সোম বলেছেন, “আমরা উন্নয়নের এজেন্ডা নিয়ে লড়াই করছি, কারণ আমরা ‘সবকা সাথ, সবকা বিকাশ’ মন্ত্র নিয়ে কাজ করছি।”

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top