News Flash

  • Home
  • দিনের খবর
  • হিজাব বিতর্কের সমাধান করা উচিত সরকারের, রাজনীতি করা অনুচিত বিরোধীদের : খাড়গে
Image

হিজাব বিতর্কের সমাধান করা উচিত সরকারের, রাজনীতি করা অনুচিত বিরোধীদের : খাড়গে

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): অবিলম্বে হিজাব বিতর্কের সমাধান করা উচিত সরকারের, এই বিষয়ে বিরোধীদেরও উচিত রাজনীতি না করা। বললেন প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। বুধবার কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, নিয়ম অনুযায়ী হিজাব বিতর্কের সমাধান করা উচিত কর্ণাটক সরকারের। রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য হিজাব বিতর্ককে ব্যবহার করা উচিত নয় বিরোধী দলগুলির।

একইসঙ্গে বিজেপিকে আক্রমণ করে খাড়গে বলেছেন, “হিন্দু-মুসলিম ঐক্যে ফাটল ধরাতে কিছু মানুষ হিজাব বিতর্ক উস্কে দিচ্ছে।” কংগ্রেস নেতা বলেছেন, দীর্ঘ সময় ধরেই মেয়েরা হিজাব পরিহিত অবস্থায় স্কুল ও কলেজে যান। কর্ণাটক একটি বৈচিত্র্যপূর্ণ রাজ্য, কিছু রাজনৈতিক দল এই বিতর্কের নেপথ্যে রয়েছে। মল্লিকার্জুন খাড়গে আরও বলেছেন, “কর্ণাটকে হিজাব ইস্যুটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভোটের মেরুকরণের জন্য এবং হিন্দু-মুসলিমদের মধ্যে বিবাদ উস্কে দেওয়ার জন্য করা হচ্ছে..কিছু রাজনৈতিক দল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নেপথ্যে রয়েছে।”

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top