News Flash

  • Home
  • বাণিজ্য
  • এশিয়ার সবথেকে ধনী তালিকায় ফের শিল্পপতি মুকেশ অম্বানি
Image

এশিয়ার সবথেকে ধনী তালিকায় ফের শিল্পপতি মুকেশ অম্বানি

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : দেশের সবচেয়ে মূল্যবান কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (আরআইএল) চেয়ারম্যান মুকেশ অম্বানি ফের এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মনোনিত হয়েছেন। বুধবার প্রকাশিত ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স রিপোর্ট অনুসারে, মুকেশ অম্বানি বিশ্বের ধনীদের তালিকায় দশম স্থানে এবং এশিয়াতে প্রথম ৮৯.২ বিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে।

আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি একদিন আগেই মুকেশ অম্বানিকে পেছনে ফেলেছিলেন। কিন্তু, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার বৃদ্ধির কারণে গৌতম আদানি আবার পিছিয়ে পড়েন। মুকেশ অম্বানির মোট সম্পদ $১.৩৩ বিলিয়ন বেড়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারে ১.৬৪ শতাংশ বেড়েছে। এই বছর তার মোট সম্পদ $ ৭৪৯ মিলিয়ন কমেছে।
একই সঙ্গে গৌতম আদানি এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বে একাদশতম স্থানে নেমে গেছে। প্রকৃতপক্ষে, আদানি গ্রুপের সাতটি তালিকাভুক্ত কোম্পানির মধ্যে পাঁচটির শেয়ার কমেছে, যা তাদের নেট মূল্য হ্রাস করেছে।

Releated Posts

যশবন্ত কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল আরবিআই

মুম্বই, ১৯ মে (আইএএনএস): পর্যাপ্ত মূলধন ও আয়ের সম্ভাবনার অভাবের কারণে মহারাষ্ট্রের ফালতনের যশবন্ত কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল…

ByBySandeep Biswas May 19, 2026

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে এপ্রিলে পাইকারি মূল্যস্ফীতি বেড়ে ৮.৩ শতাংশ

নয়াদিল্লি, ১৪ মে :(আইএএনএস) :পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়ল ভারতের পাইকারি…

ByByTaniya Chakraborty May 14, 2026

চীনকে ছাপিয়ে ভারতে বাড়ছে বৈশ্বিক বিনিয়োগের প্রবাহ: রিপোর্ট

নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): বৈশ্বিক শেয়ারবাজার মার্চ মাসের পতনের পর এপ্রিল মাসে ঘুরে দাঁড়ালেও, বিদেশি মূলধন আকর্ষণে চীনকে…

ByByNews Desk May 4, 2026

শ্রম দিবসে আপনি বাত, আপন কে সাথ’ উদ্যোগ চালু করলেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১ মে(আইএএনএস): বিশ্ব শ্রম দিবস উপলক্ষে নিজের কর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ বাড়াতে নতুন উদ্যোগ ঘোষণা করলেন গৌতম…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top