News Flash

  • Home
  • দিনের খবর
  • কোভিড-সংক্রমণে ফের বৃদ্ধি, একদিনে ভারতে করোনায় মৃত্যু ১,২১৭ জনের
Image

কোভিড-সংক্রমণে ফের বৃদ্ধি, একদিনে ভারতে করোনায় মৃত্যু ১,২১৭ জনের

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যায় ফের বৃদ্ধি। মঙ্গলবার সারাদিনে ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৩৬৫ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ১,২১৭ জন রোগীর, কোভিডে বিপুল মৃত্যুই প্রতিদিন চিন্তা বাড়াচ্ছে। ভারতে দৈনিক সংক্রমণের হার কমে ৪.৫৪ শতাংশে পৌঁছেছে।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৮,৯২,৮২৮-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ১,০২,০৬৩ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ২.১১ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৫৩ লক্ষ ৬১ হাজার ০৯৯ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ১,৭০,৮৭,০৬,৭০৫ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ১,২১৭ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,০৫,২৭৯ জন (১.১৯ শতাংশ)। মঙ্গলবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১,৭২,২১১ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,১০,১২,৮৬৯ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৬.৭০ শতাংশ। নতুন করে ৭১,৩৬৫ জন সংক্রমিত হওয়ার পর ভারতে মোট কোভিডে আক্রান্ত হয়েছেন ৪,২৪,১০,৯৭৬ জন।

Releated Posts

মধ্যপ্রদেশে চাঞ্চল্য: স্ত্রী ও দুই ছেলেকে কুঠার দিয়ে খুনের অভিযোগ, পরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

মোরেনা, ২৭ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এক ব্যক্তি তাঁর স্ত্রী ও দুই নাবালক ছেলেকে কুঠার দিয়ে কুপিয়ে…

ByByNews Desk Jun 27, 2026

তারাতলা গুদামঘর বিপর্যয়: মৃতের সংখ্যা বেড়ে ১৬, তৃতীয় দিনেও চলছে উদ্ধারকাজ

কলকাতা, ২৭ জুন (আইএএনএস): কলকাতার উপকণ্ঠে তারাতলায় নির্মীয়মাণ একটি গুদামঘরের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬-তে পৌঁছেছে। শনিবার…

ByByNews Desk Jun 27, 2026

ভিড়ার গণধর্ষণকাণ্ড: তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু

ভিড়ার, ২৭ জুন (আইএএনএস): মহারাষ্ট্রের ভিড়ার ওয়েস্টের ডোঙ্গারপাড়া এলাকায় ৪০ বছর বয়সী এক নারীকে গণধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ সামনে…

ByByNews Desk Jun 27, 2026

জোরপূর্বক ধর্মান্তর ও ‘লাভ জিহাদ’ রুখতে কড়া আইন আনবে পশ্চিমবঙ্গ সরকার: মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গে জোরপূর্বক ধর্মান্তর, ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড জিহাদ’ রোধে শীঘ্রই কঠোর আইন আনা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top