News Flash

  • Home
  • দিনের খবর
  • ২০০৮ আহমেদাবাদ বিস্ফোরণে দোষী ৪৯ অভিযুক্ত, বেকসুর খালাস ২৮
Image

২০০৮ আহমেদাবাদ বিস্ফোরণে দোষী ৪৯ অভিযুক্ত, বেকসুর খালাস ২৮

আহমেদাবাদ, ৮ ফেব্রুয়ারি (হি.স.): গুজরাটের আহমেদাবাদে ২০০৮ সালের ধারাবাহিক বোমা বিস্ফোরণ মামলায় ৭৭ জন অভিযুক্তের মধ্যে ৪৯ জনকে দোষীসাব্যস্ত করল গুজরাটের বিশেষ আদালত। বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে ২৮ জনকে। ২০০৮ সালের ধারাবাহিক ওই বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ৫৬ জনের। মঙ্গলবার রক্তাক্ত সেই বিস্ফোরণ মামলার রায় ঘোষণা করে, ৪৯ জনকে দোষীসাব্যস্ত করেছে আদালত। বুধবার সাজা ঘোষণা করা হবে।

বেকসুর খালাস হওয়া ২৮ জনের মধ্যে ১২ জনকে প্রমাণের অভাবে নির্দোষ ঘোষণা করা হয়েছে। ১৩ বছরেরও বেশি পুরনো এই মামলার বিচার গত বছরের সেপ্টেম্বর মাসে শেষ করেছিল আদালত। ২০০৮ সালের ২৬ জুলাই ৭০ মিনিটের ব্যবধানে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল আহমেদাবাদ শহর। ২১টি বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ৫৬ জনের এবং অন্ততপক্ষে ২০০ জন আহত হয়েছিলেন। আহমেদাবাদে বিস্ফোরণের পরেই সুরাটের বিভিন্ন প্রান্ত থেকেও উদ্ধার হয় বোমা। আহমেদাবাদে ২০টি এফআইআর রুজু করা হয় এবং সুরাটে ১৫টি।

Releated Posts

ডিজেলে ১৫ শতাংশ আইসোবিউটানল মিশ্রণের পরিকল্পনা কেন্দ্রের, তেল আমদানি কমাতেই উদ্যোগ: নীতিন গড়করি

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দেশের অপরিশোধিত তেল আমদানির ওপর নির্ভরতা কমাতে ডিজেলে সর্বোচ্চ ১৫ শতাংশ আইসোবিউটানল মিশ্রণের পরিকল্পনা…

ByByNews Desk Jul 4, 2026

রাজ্য সভাপতির পদ ছাড়ার পর বিদ্রোহী তৃণমূল শিবিরে চন্দ্রিমা ভট্টাচার্য, দলের অন্দরে জল্পনা তুঙ্গে

কলকাতা, ৪ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকটের মধ্যে বড় রাজনৈতিক মোড়। শনিবার দলের সব সাংগঠনিক পদ থেকে…

ByByNews Desk Jul 4, 2026

৭৯,৪৫৯ কোটি টাকার রাজস্থান রিফাইনারি ভারতের জ্বালানি আত্মনির্ভরতা আরও শক্তিশালী করবে: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থানের পাচপদরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন করা দেশের প্রথম স্বতন্ত্র গ্রিনফিল্ড রিফাইনারি-কাম-পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সকে ভারতের…

ByByNews Desk Jul 4, 2026

দেবরাজ চক্রবর্তীর আয়বহির্ভূত সম্পত্তি মামলায় শেল সংস্থার যোগ খতিয়ে দেখছে সিট

কলকাতা, ৪ জুলাই (আইএএনএস): প্রাক্তন ও গ্রেফতার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তি (ডিএ) মামলার তদন্তে…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top