News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Death : রেলে কাটা পড়ে তেলিয়ামুড়ায় মহিলার মৃত্যু
Image

Death : রেলে কাটা পড়ে তেলিয়ামুড়ায় মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৬ ফেব্রুয়ারী৷৷ ফের সাত সকালে রেলের ধাক্কায় মৃত্যু এক ৪৫ ঊর্ধ মহিলার৷ ঘটনা তেলিয়ামুড়া রেল ব্রীজ সংলগ্ণ মেলা পাথর এলাকায় রবিবার৷ খবরে জানা যায়, তেলিয়ামুড়া মাইগঙ্গা এলাকার বাসিন্দা পেশায় চা বিক্রেতা  রতন সাহার স্ত্রী শেফালী সাহা (৪৫) রবিবার সকালে পণ্যবাহী রেলের ধাক্কায় মৃত্যু হয় তার৷ কিন্তু কী কারণে শেফালী রেল রাস্তায় গিয়েছিল সে সম্পর্কে স্পষ্টত কিছুই বলতে পারছেনা পরিবারের লোকজন৷ প্রথমে মহিলাকে সনাক্ত করা না গেলে ও পরবর্তীতে শনাক্ত হয় এটি শেফালী সাহার মৃতদেহ৷ ঘটনার খবর যায় তেলিয়ামুড়া রেল পুলিশে৷ রেল পুলিশের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে আসে৷ ময়নাতদন্ত শেষে মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে৷তবে এটি আত্মহত্যা নাকি নিছকই দুর্ঘটনা তা নিয়ে সন্দেহের ডানা বাঁধছে৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top