নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৬ ফেব্রুয়ারী৷৷ ফের সাত সকালে রেলের ধাক্কায় মৃত্যু এক ৪৫ ঊর্ধ মহিলার৷ ঘটনা তেলিয়ামুড়া রেল ব্রীজ সংলগ্ণ মেলা পাথর এলাকায় রবিবার৷ খবরে জানা যায়, তেলিয়ামুড়া মাইগঙ্গা এলাকার বাসিন্দা পেশায় চা বিক্রেতা রতন সাহার স্ত্রী শেফালী সাহা (৪৫) রবিবার সকালে পণ্যবাহী রেলের ধাক্কায় মৃত্যু হয় তার৷ কিন্তু কী কারণে শেফালী রেল রাস্তায় গিয়েছিল সে সম্পর্কে স্পষ্টত কিছুই বলতে পারছেনা পরিবারের লোকজন৷ প্রথমে মহিলাকে সনাক্ত করা না গেলে ও পরবর্তীতে শনাক্ত হয় এটি শেফালী সাহার মৃতদেহ৷ ঘটনার খবর যায় তেলিয়ামুড়া রেল পুলিশে৷ রেল পুলিশের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে আসে৷ ময়নাতদন্ত শেষে মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে৷তবে এটি আত্মহত্যা নাকি নিছকই দুর্ঘটনা তা নিয়ে সন্দেহের ডানা বাঁধছে৷

Death : রেলে কাটা পড়ে তেলিয়ামুড়ায় মহিলার মৃত্যু
Tags:
Releated Posts
নিট পরীক্ষায় অনিয়ম ও শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ
আগরতলা, ১৮ জুন : নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং সরকারি শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণের প্রতিবাদে বুধবার আগরতলা সিটি সেন্টারের…
ছয় দফা দাবি নিয়ে শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে টিএসইউ-এর স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ…
সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলায় বেতন-পেনশন বঞ্চনার অভিযোগ, দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব ত্রিপুরা জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন
আগরতলা, ১৮ জুন: প্রায় এক দশক ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলার কারণে ত্রিপুরার বিচার বিভাগীয় কর্মচারী ও…
পুরভোটের আগে বেহাল রাস্তা ঘিরে ক্ষোভ, চন্দ্রপুর জামতলা মধ্যপাড়ায় সংস্কারের দাবিতে সরব বাসিন্দারা
আগরতলা, ১৮ জুন : আগরতলা পুর নিগম নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই ১০ নম্বর ওয়ার্ডের…


















