শ্রীনগর, ৫ ফেরুয়ারি (হি.স.): শ্রীনগরের উপকণ্ঠে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন সেনাবাহিনীর একজন জওয়ান। ট্রাকের ধাক্কায় আরও একজন জওয়ান আহত হয়েছেন। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে শ্রীনগরের উপকণ্ঠে পারিমপোরা এলাকার ফ্রুট মান্ডির কাছে। মৃত জওয়ানের নাম-সঞ্জয় কুমার। আহত হয়েছেন রফিক আহমেদ একজন জওয়ান।
পুলিশ সূত্রের খবর, সঞ্জয় কুমার ও রফিক আহমেদ নামে এই দু’জন সেনা জওয়ান রোড ওপেনিং পার্টিতে ছিলেন, সেই সময় জে কে ০৩ জে/৩৮১১ নম্বরের একটি ট্রাক তাঁদের ধাক্কা মারে। দু’জনকে উদ্ধার করে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, সঞ্জয় কুমারকে প্রাণে বাঁচানো সম্ভব হয়। অপর জওয়ান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পরই পালিয়ে যায় ঘাতক ট্রাকের চালক।

