News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested : নেশা সামগ্রী সহ উদয়পুরে দুই যুবক পুলিশের জালে
Image

Arrested : নেশা সামগ্রী সহ উদয়পুরে দুই যুবক পুলিশের জালে

উদয়পুর, ৪ ফেব্রুয়ারি : মন্দির নগরী উদয়পুরের রাজারবাগ এলাকায় অভিযান চালিয়ে নেশা সামগ্রীসহ দুই জনকে পাকড়াও করতে সক্ষম হয়েছে পুলিশ।


এলাকাবাসীর সহযোগিতায় উদয়পুর থানার পুলিশের হাতে ধরা পড়ল বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা সহ নেশাকারবারে যুক্ত ২ জন। ঘটনা উদয়পুরের রাজারবাগ এলাকায়। বৃহস্পতিবার রাতে এলাকার বাপ্পা দাস এবং সান্তু দাস বৈষ্ণবের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে হেরোইন, ইয়াবাটা ট্যাবলেট, ড্রাগস সহ লক্ষাধিক নগদ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিস। ধৃতরা হলেন, বাপ্পা দাস এবং সান্তু দাস বৈষ্ণব।


অভিযানের নেতৃত্বে ছিলেন উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ। তাদের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ। পুলিশ জানিয়েছে, বাপ্পা দাসের বাড়িতে অভিযানে ২৩.৯৭৫ গ্রাম হেরোইন, নগদ ৩,১০,৯৬০ টাকা, টিআর০৩জি৯৫৮৬ নম্বরের বাইক এবং একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। অন্যদিকে, সান্তু দাস বৈষ্ণবের বাড়ি থেকে ১১.০২ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন এবং টিআর০৩জি৭৪২৯ নম্বরের বাইক উদ্ধার হয়েছে।


উল্লেখ্য দীর্ঘদিন ধরে তারা নেশা কারবার এর সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। পুলিশ অনেকদিন ধরেই তাদেরকে আটক করার জন্য চেষ্টা চালিয়ে আসছিল। শেষ পর্যন্ত স্থানীয় জনগণের সহযোগিতায় তাদেরকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ।

Releated Posts

এডিসি ভিলেজ নির্বাচন ও চা শ্রমিক ইউনিয়নের সম্মেলন সফল করার আহ্বানে ধর্মনগরে বামেদের বাইক র‍্যালি

ধর্মনগর, ৫ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের জয়ী করার আহ্বান এবং আগামী ১০ ও…

ByByNews Desk Sep 5, 2026

সাতচাঁদে মিছিল করে ভিলেজ কমিটি নির্বাচনের মনোনয়ন জমা সিপিআইএমের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সাতচাঁদ ব্লকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিল বামফ্রন্ট…

ByByNews Desk Sep 5, 2026

মিছিল করে লেফুঙ্গা ব্লকের ৫ ভিসিতে তিপরা মথা মনোনীত প্রার্থীদের মনোনয়ন দাখিল, উপস্থিত সিইএম

আগরতলা, ৫ সেপ্টেম্বর: দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচন। আগামী ২৮ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

গাড়ি রাখা নিয়ে বিবাদ, যুবকের উপর হামলা, অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: সামান্য গাড়ি রাখা নিয়ে বিবাদকে কেন্দ্র করে উদয়পুরের খিলপাড়া সিএনজি স্টেশনে এক যুবকের উপর হামলার…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top