News Flash

  • Home
  • খেলা
  • বেজিংয়ে শীতকালীন অলিম্পিক্স বয়কট ভারতের
Image

বেজিংয়ে শীতকালীন অলিম্পিক্স বয়কট ভারতের

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : বেজিংয়ে শীতকালীন অলিম্পিক্সে উদ্বোধনী এবং সমাপ্তি অনুষ্ঠান বয়কট করছে ভারত। ২০২০ সালে ভারতের গালওয়ান সীমান্তে হামলাকারী এক সেনাকে শীতকালীন অলিম্পিক্সের মশালবাহক হিসেবে মর্যাদা দিয়েছে চিন। ক্রীড়াবিদদের পরিবর্তে ভারতীয় জওয়ানদের উপর হামলাকারী সেনাকে মশালবাহক করায় এই সিদ্ধান্ত নিয়েছে ভারত। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না ভারতের কোনও কূটনৈতিক প্রতিনিধিও।

বিদেশ মন্ত্রকের ঘোষণার পর বেজিং অলিম্পিক্সের উদ্বোধনী এবং সমাপ্তি অনুষ্ঠান সরাসরি সম্প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছে দূরদর্শন। প্রসারভারতীর প্রধান শশী শেখর ভেমপতি টুইটে জানান, বিদেশ মন্ত্রকের এই ঘোষণার পর ডিডি স্পোর্টস চ্যানেল বেজিংয়ে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী এবং সমাপ্তি অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে না।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top